ফের কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য।

ফের কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যকে দিচ্ছে ৩৯১ কোটি টাকা। গত দু’বছর ধরে এই কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে টাকা বরাদ্দ বন্ধ রাখা হয়েছিল। কেন্দ্রীয় শর্ত না মানার অভিযোগে টাকা বন্ধ রেখেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চলতি অর্থ বর্ষের প্রথম কিস্তির টাকা পেল রাজ্য। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র গুলির পরিকাঠামোর মান উন্নয়ন, সুস্বাস্থ্যকেন্দ্র গঠন সহ একাধিক ক্ষেত্রে এই কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহার করা হয়। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের টাকা বরাদ্দ চেয়ে রাজ্যের তরফে চিঠিও দেওয়া হয় কেন্দ্রকে। চলতি অর্থ বর্ষে প্রথম কিস্তির টাকা পাওয়ায় এবারে নিয়মিত টাকা এই প্রকল্পে কেন্দ্রের থেকে পাওয়া যাবে বলেই রাজ্য আশাবাদী। এই প্রকল্পে ৩৯১ কোটি টাকা চলতি অর্থ বর্ষের প্রথম কিস্তি হিসাবে দেওয়া হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চিঠি দিল রাজ্যকে বলেই নবান্ন সূত্রে খবর।

Read More

শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার মধ্যেই ফের সারপ্লাস ট্রান্সফারের পথে রাজ্য।

শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার মধ্যেই ফের সারপ্লাস ট্রান্সফারের পথে রাজ্য। ফের চালু শিক্ষক-শিক্ষিকাদের সারপ্লাস ট্রান্সফার। ১৯৩ জন শিক্ষক শিক্ষিকাকে বদলির সুপারিশ শিক্ষা দফতরের। এ বার আন্ত -জেলা নয়। সারপ্লাস বদলি জেলার মধ্যেই। নতুন করে ১৯৩ জন সারপ্লাস ট্রান্সফারের অনুমোদন পাঠালো এসএসসি-কে রাজ্য। ইতিমধ্যেই সেই বদলির তালিকা পেয়েছে স্কুল সার্ভিস কমিশন বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর।

Read More

ডকুমেন্ট ভেরিফিকেশনে বাড়তি সতর্ক এসএসসি।

ডকুমেন্ট ভেরিফিকেশনে বাড়তি সতর্ক এসএসসি। আবেদনকারী চাকরিপ্রার্থীদের তিনটি পর্যায় ডকুমেন্ট ভেরিফিকেশন করা সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের। অনলাইনে যখন আবেদন আসবে সেই সময় প্রথম পর্যায়ে ভেরিফিকেশন, ইন্টারভিউ হওয়ার সময় দ্বিতীয় ভেরিফিকেশন, কাউন্সিলিং এর সময় তৃতীয় পর্যায়ে ভেরিফিকেশন হবে। কোন ভুয়ো ডকুমেন্টস দিয়ে কোন চাকরিপ্রার্থী আবেদন করছেন নাকি?এসএসসি আধিকারিকদের কোন ডকুমেন্টস নিয়ে কোন তথ্য নজর এড়িয়ে গেল নাকি? মূলত এই কারণগুলোর জন্যই এসএসসি ডকুমেন্ট ভেরিফিকেশনে বাড়তি গুরুত্ব দিতে চাইছে বলেই সূত্রের খবর। এক্ষেত্রে বাড়তি সতর্কতা ভুয়ো কাস্ট সার্টিফিকেটকে নিয়েও। তিনটি পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরেই সিলমোহর দেবে এসএসসি।

Read More

নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর পরই তৎপরতা শুরু এসএসসির।

নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর পরই তৎপরতা শুরু এসএসসির। কোন চাকরি প্রার্থী কোন স্কুলে চাকরি পাচ্ছেন? চাকরিপ্রার্থীকে সুপারিশ পত্র দেওয়ার সঙ্গে সঙ্গে এসএসসি তার ওয়েবসাইটে আপলোড করবে। এমনই সিদ্ধান্ত নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন বলে সূত্রের খবর। তার মেরিট অথবা তার র‍্যাঙ্ক অনুযায়ী তিনি কোন স্কুলের কোন জেলায় চাকরি পেলেন নিয়োগপত্র পাওয়ার এক ঘন্টার মধ্যেই এসএসসি তা ওয়েবসাইটে আপলোড করবে। নবম – দশম এবং একাদশ – দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এমনই স্বচ্ছতার বার্তা দিতে চায় এসএসসি।

Read More

ডাইনি অপবাদ

ডাইনি অপবাদ ডাইনি অপবাদ দিয়ে এক আদিবাসী বৃদ্ধাকে মারধর করার অভিযোগ। গ্রামে ফিরলে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়। বৃদ্ধার মেয়ে ও নাবালক নাতিকেও মারধর করে গ্রাম থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ l ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রামপঞ্চায়েতের নওপাড়া গ্রামে।

Read More

মাংস বোঝাই গাড়ি আটক, গাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা; তুমুল চাঞ্চল্য মাটিগাড়ায় আটক 4

মাংস বোঝাই গাড়ি আটক, গাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা; তুমুল চাঞ্চল্য মাটিগাড়ায় আটক 4

Read More

হাতির হানায় এক শিশু সহ তিনজনের মৃত্যু ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ময়রাডাঙ্গা গ্ৰাম পঞ্চায়েতে।

হাতির হানায় এক শিশু সহ তিনজনের মৃত্যু ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ময়রাডাঙ্গা গ্ৰাম পঞ্চায়েতে।

Read More

১৫ বছর আগে নিখোঁজ শ্রমিককে খুঁজে পেল পরিবার।

১৫ বছর আগে নিখোঁজ শ্রমিককে খুঁজে পেল পরিবার।২০১০ সালে সংসার চালানোর জন্য উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিক হিসাবে টাওয়ারের কাজে গেছিলেন। কাজ করে সঙ্গীদের সঙ্গে বাড়ি ফেরার সময় রেল স্টেশনের জল আনতে গেলে ট্রেন ছেড়ে দেই। সেখান থেকেই নিখোঁজ মীর মোস্তফা। পরিবারের লোকজন সেই সময় মানিকচক থানায় নিখোঁজ অভিযোগ করেছিলেন। চেষ্টাও করেছেন খোঁজা খুঁজির। কিন্তু খুঁজে পাওয়া যায়নি মোস্তাফাকে। আশা ছেড়ে দিয়েছিলেন।

Read More

জাল ওষুধ নিয়ে আরও নজরদারি বাড়াতে হবে।

জাল ওষুধ নিয়ে আরও নজরদারি বাড়াতে হবে। সাধারণ মানুষ যাতে জাল ওষুধ সম্পর্কে পরিচিত হতে পারেন তার ব্যবস্থা দ্রুত করতে হবে।যে ওষুধগুলি ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে সেগুলিকে আরো কিভাবে কড়াকড়ি করা যায় তা নিয়ে আরো এনফোর্সমেন্ট করতে হবে। স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে মুখ্য সচিবের নির্দেশ বিভিন্ন জেলাশাসকদের বলেই নবান্ন সূত্রে খবর।

Read More

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জরুরি পর্যালোচনা বৈঠকে রাজ্যের মুখ্য সচিব।

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জরুরি পর্যালোচনা বৈঠকে রাজ্যের মুখ্য সচিব। বিভিন্ন জেলার জেলাশাসক ও একাধিক দপ্তরের সচিবদের নিয়ে।আগামী কয়েকটি সপ্তাহে ডেঙ্গি বাড়তে পারে। সেই দিকে আপনাদের নজর রাখতে হবে। সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যেতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর আপনারা নজর রাখুন। হাসপাতাল গুলিতে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। কোন মৃত্যু যেন না হয় সেটা নিশ্চিত করতে হবে।

Read More