দুর্ঘটনার কবলে পঞ্চায়েত প্রতিমন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি।
দুর্ঘটনার কবলে পঞ্চায়েত প্রতিমন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি। গাড়িতে ছিলেন মন্ত্রী। দুর্গাপুরথেকে কলকাতা আসার পথের ডোমজুরের লালবাড়ির কাছে পিছন থেকে একটি ট্রাক একটি বাইকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে। মন্ত্রীর গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। অল্প আঘাত পান মন্ত্রী। আটক করা হয়েছে ঘাতক ট্রাক টিকে।

