ঘুরে দাঁড়াচ্ছে ভুটান-জয়গাঁ পর্যটন।যার কারণে মুখে হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের। ভ্রমণ পিপাসুদের ভিড় জমছে ফুন্টশোলিং এলাকায়। খুশির আমেজ বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের। চলতি বছরে শীতের আমেজ অব্যাহত। এই শীতের মরশুমে যেন কমলা রঙে ছেয়ে যায় অলিপুরদুয়ার জেলার জয়গাঁর ভুটানগামী সড়কের ধারগুলো। কয়েকশো দোকানদার কমলার পসরা নিয়ে হাজির হন সেখানে। যা কিনতে ভিড় জমে পর্যটকদের পাশাপাশি, সাধারণ বাসিন্দারাও।কমলা লেবু ব্যবসার উপরেই চলে সংসার। সেই ব্যবসা ভালো হলে, পরিবার খুশিতে থাকে। ব্যবসায়ীদের দাবি , অন্যান্য বারের তুলনায় ফলন কম হলেও দাম খুব একটা বেশি হয়নি।পাশাপাশি, প্রতিবারের মতো এবছরও সীমান্ত শহরের দোকানগুলোতে কমলার ব্যাপক চাহিদা রয়েছে বলেও দাবি ব্যবসায়ীদের। এই কমলা কিনতে ভিড় জমাচ্ছেন ভুটানে ও জয়গাঁয় বেড়াতে আসা পর্যটকেরাও। দাম নিয়ে তেমন একটা দরকষাকষি করছেন না পর্যটকরা। নিজেরা তো কিনে খাচ্ছেনই সঙ্গে বাড়ি নিয়ে যাওয়া হিড়িক। শীতে ভুটানের কমলা লেবুর স্বাদ বাড়িতে পৌঁছে দিতে ব্যাগ ভর্তি করে লেবু কিনছেন ঘুরতে আসা পর্যটকরা। এ বিষয়ে ব্যবসায়ীরা জানান, “ভুটানগামী এই সড়কের ধারে একশোর বেশি দোকানদার শুধু কমলা নিয়েই হাজির হন।তবুও ভিড় দেখার মতো রয়েছে এবছর।