হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বিএলওর

মৃতের নাম জাকির হোসেন। গতকাল রাত্রে খড়গ্রাম থানার দিঘা প্রাথমিক স্কুলের ১৪ নম্বর বুথের বিএলও জাকির হোসেনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। পরিবারের দাবি এসআইআর ফর্ম আপলোড করার চাপ নিতে পারছিলেন না জাকির হোসেন। খরগ্রাম বিধানসভার ঝিল্লি অঞ্চলের ওই প্রাথমিক শিক্ষকের মৃত্যু হয়েছে এস আই আর এর কারণেই বলে জানিয়ে দাবি করেছেন তৃণমূল বিধায়ক আশিস মার্জিত।

Read More

বেসরকারি কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষ,আহত ১

বেসরকারি কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষ,আহত ১ বেলঘড়িয়া নীলগঞ্জ রোডে এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে গতকাল এক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে কলেজের কিছু ছাত্র ওই এলাকার একটি গলিতে মদ্যপান করছিল বলে অভিযোগ। সেই সময় এলাকার এক যুবক বাইক নিয়ে গলি দিয়ে বের হচ্ছিল। সেই সময় বাইকের অংশ ওই ছাত্রদের গায়ে লাগে। তারপর তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে ছাত্র ও এলাকার ওই যুবক। তর্কাতর্কি থেকে বচসা শুরু হয়। তারপর এলাকার ওই যুবককে রাস্তায় ফেলে বেসরকারি স্কুলের ওই ছাত্ররা বাঁশ দিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ।রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয় সাগর দত্ত হাসপাতালে। আর এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার অন্যান্য যুবকরা ঘটনাস্থলে ছুটে আসে। তারপর ওই বেসরকারি কলেজের মদ্যপান করা ছাত্রদের ধরে বেধড়ক মারধর করে। এলাকার যুবক ও ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

Read More

শহর কলকাতায় শুটআউট পুলিশ সূত্রে খবর,

শহর কলকাতায় শুটআউট পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ১১টা নাগাদ কসবার প্রান্তিক পল্লিতে অভিজিৎ নাইয়া নামে এক যুবককে লক্ষ্য করে গুলি। বচসার জেরেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। আহত অবস্থায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিজিৎকে

Read More

বোলপুর থানার আইসি বদল

লিটন হালদারকে ৬০০ কিলোমিটার দূরে জলপাইগুড়ির ডিআইবি তে পোস্টিং করা হলো। মাস ছয়েক আগে অনুব্রত মণ্ডল ও বোলপুর থানায় IC লিটন হালদারের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেই অডিও ক্লিপে শোনা যায় আইসি লিটন হালদারের পরিবার কে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন অনুব্রত মণ্ডল। বিষয়টি প্রকাশ্যে আসতেই জল ঘোলা হয়। দলের নির্দেশ অনুযায়ী অনুব্রত মণ্ডল কে ক্ষমা চাইতে হয়। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বোলপুর থানা পুলিশ। অনুব্রতকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসার বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক। অনুব্রত বোলপুর আদালত থেকে জামিন নেন। দল এবং সরকারকে চরম অস্বস্তিতে পড়তে হয় অডিও ভাইরাল নিয়ে। মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেন। ঘটনার ছয় মাসের মধ্যেই বদলি বোলপুর থানার আইসি। থানার আইসি থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখায়।

Read More

যদি ২০০২ ডিজিটাল ভোটার তালিকায় ভোটারের নাম না থাকে সেক্ষেত্রে প্রয়োজনে ২০০২ র হার্ডকপি থেকে ম্যাচিং করা হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর।রাজ্যে এখনও পর্যন্ত ৬ কোটি ভোটারের ডিজিটাইজেশন হয়েছে।এর মধ্যে এখনও পর্যন্ত ২৬ লক্ষ ভোটারের ম্যাচিং হয়নি।

যদি ২০০২ ডিজিটাল ভোটার তালিকায় ভোটারের নাম না থাকে সেক্ষেত্রে প্রয়োজনে ২০০২ র হার্ডকপি থেকে ম্যাচিং করা হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর।রাজ্যে এখনও পর্যন্ত ৬ কোটি ভোটারের ডিজিটাইজেশন হয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত ২৬ লক্ষ ভোটারের ম্যাচিং হয়নি।

Read More

জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ ও ৪ঠা ডিসেম্বর মুর্শিদাবাদ, মালদা জেলায় যাবেন মুখ্যমন্ত্রী।

জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ ও ৪ঠা ডিসেম্বর মুর্শিদাবাদ, মালদা জেলায় যাবেন মুখ্যমন্ত্রী।

Read More

হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম আকাশ খেরিয়া (৩৫)।

হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম আকাশ খেরিয়া (৩৫)। বাড়ি আইভিল চা বাগানের বায়লা লাইন এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় মেটেলি থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা দেহ উদ্ধার করে। জানা যায়, মঙ্গলবার বিকেলে বেশ কয়েকজন যুবক আইভিল চা বাগানের বাদ্রে খোলা এলাকায় স্নান করতে যায়। ওই এলাকায় একটি ঝোপের মধ্যেই একটি বড় দাতাল হাতি আশ্রয় নিয়েছিল। হাতিটি যুবকদের দেখে তাদের দিকে তেরে আসে। বাকিরা পালাতে সক্ষম হলেও আকাশ খেরিয়াকে ধরে ফেলে হাতিটি।ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়।

Read More

অপহরণ ও খুন উদ্ধার ব্যবসায়ীর দেহ

অপহরণ ও খুন উদ্ধার ব্যবসায়ীর দেহ অপহরণের পর খুন। সদলাপুরের আমবাগান থেকে উদ্ধার হল ইটভাটা ও কয়লা ব্যবসায়ী ওবায়দুল্লাহ খান (২৭)–এর নিথর দেহ। সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। মঙ্গলবার ভোরে মোটরসাইকেলের পাশেই মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।পরিবার সূত্রে জানা গেছে, শান্ত-স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন ওবায়দুল্লাহ। তাঁর অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার—স্ত্রী ও দুই নাবালক সন্তানকে রেখে চলে গেলেন তিনি।নিখোঁজ হওয়ার পর সোমবার রাতভর আত্মীয়-পরিজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও কোনো সন্ধান পাননি। শেষ পর্যন্ত তাঁর ভাই থানায় নিখোঁজ ডায়েরি করেন।

Read More

দলে পারফরম্যান্স শেষ কথা।

দলে পারফরম্যান্স শেষ কথা। বাড়ি না থাকলে আপনারা থাকবেন কোথায়? গাছ না থাকলে ফল পাবেন কি করে? তাই এক থাকুন। তৃণমূল পরিবার এক থাকলে আমাদের একটি হলেও আসন বাড়বে। নিজেদের মত পার্থক্য ভোটের পরে হবে। এখন সময় একজোট হয়ে লড়াই করার।অভিষেক বন্দোপাধ্যায়দলে পারফরম্যান্স শেষ কথা। দাদা ধরে টিকিট পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন। তাঁর দিন-রাত পারফরম্যান্স দেখুন। কিভাবে অক্লান্ত পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কাজ করছেন। তাই আপনাদেরও ১৫,১৬,২০ ঘণ্টা পারফর্ম করতে হবে দলের জন্য। আপনার পারফরম্যান্স ঠিক করে দেবে আপনি টিকিট পাবেন কিনা কিংবা দলের পদে থাকবেন কিনা। এটা বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত প্রধানদের ক্ষেত্রে প্রযোজ্য। নিজের এলাকায় ভোট বাড়াতে হবে এক ভোট হলেও।

Read More

বিএলও’র শারীরিক অবনতি কল্যাণীতে রেফার

বিএলও’র শারীরিক অবনতি কল্যাণীতে রেফার বাঁশবেড়িয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ১৪৮ নম্বর বুথের বিএলও আবু তোহরাব বিন আমান হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার সন্ধ্যায় বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা সোমবার তাঁকে কল্যাণী গান্ধী হাসপাতালে রেফার করেন।আবু তোহরাব আই.এম. হাই মাদ্রাসা প্রাইমারি সেকশনের শিক্ষক। তিনি শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নির্বাচন সংক্রান্ত (SIR) দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছিলেন। পরিবারের দাবি, নির্বাচন কাজের প্রচণ্ড চাপের কারণে তিনি গত কয়েকদিন ধরেই মানসিক চাপে ছিলেন।

Read More