ভরা কোটলের জেরে ফের সুন্দরবনের নদী বাঁধ বসলো.

ভরা কোটলের জেরে ফের সুন্দরবনের নদী বাঁধ বসলো. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৩১ মার্চ:উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের পর সন্দেশখালি দু নম্বর ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েতের ছোট কলাগাছি ও বড় কলা গাছি নদী ও রায়মঙ্গল তিন নদীর মোহনায় হঠাৎই আজ ১০০ ফুট নদী বাঁধ বসে যায় এই খবর জানাজানি হতে ঘটনাস্থলে ব্লক প্রশাসন সন্দেশখালি পঞ্চায়েত সমিতির কৃষি সেচ সমবায় কর্মদক্ষ দিলীপ মল্লিক ঘটনাস্থলে যান গিয়ে সেখানে নিজের হাতে তদারকি করেন। শ্রমিককে কাজে লাগিয়ে জেসিবিকে কাজে লাগিয়ে যাতে বড় বিপর্যয় না হয় তার জন্য বাশ ও সাল বললা মাটির বস্তা দিয়ে কাজে লাগিয়েছে দ্রুত যাতে বাঁধ মেরামতি করা হয় তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে ব্লক প্রশাসন গতকাল রবিবার বিকেল বেলা হিঙ্গলগঞ্জের দুল্লুলি গ্রাম পঞ্চায়েতের দুললী ফেরিঘাটের রায়মঙ্গল নদীর প্রায় ১০০ ফুট বাঁধ বসে গিয়েছিল সেখানেও কাজ শুরু হয়েছে।অনুমান নদীর ভরা কোটালের জন্যই শক্ত মাটি স্খলন শুরু হয়েছে, যার ফলে নদী-বাঁধ বসে যাচ্ছে প্রশাসনিক কর্তারা গিয়ে সেখানে বাঁধ সারাইয়ের ব্যবস্থা করেছেন।

Read More