পেট্রাপোল সীমান্তে বিজেপির প্রতিবাদ মিছিল ।

বাংলাদেশের সাম্প্রতিক কালের ঘটনার পরিপ্রেক্ষিতে বনগাঁর পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ মিছিলের আয়োজন করল বিজেপি। মিছিলে অংশগ্রহণ করেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া। কয়েকশো বিজেপি কর্মী সমর্থক এদিন জয়ন্তীপুর বাজার থেকে যশোর রোড ধরে মিছিল করে পেট্রাপোল সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করে। বিএসএফ অবশ্য জিরো পয়েন্টের অনেক আগেই সেই মিছিল আটকে দেয়।

Read More

ঠাকুরনগর ঠাকুরবাড়িতে হাতাহাতি

ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গেলে শান্তনু ঠাকুরের মতুয়া সংগঠনের সঙ্গে মমতা বালা ঠাকুরের মতো সংগঠনের হাতাহাতি। দুই পক্ষের কয়েকজন আহত হয়েছে। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে হাতাহাতি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গেলে শান্তনু ঠাকুরের মতুয়া সংগঠনের সঙ্গে মমতা বালা ঠাকুরের মতো সংগঠনের হাতাহাতি। দুই পক্ষের কয়েকজন আহত হয়েছে।

Read More

পোস্ট অফিসের মধ্যে ছিনতাই

ডায়মন্ডহারবার পোস্ট অফিসের মধ্যে থেকে এক মহিলার ব্যাগ কেটে ৫০ হাজার টাকা ছিনতাই। স্থানীয় সূত্রে জানা যায় ওই মহিলার নাম অপর্না ভান্ডার। পোস্ট অফিস থেকে এক লক্ষ টাকা তিনি তোলেন কিন্তু পোস্ট অফিসের ভিতরে ভিড়ের মধ্যে হঠাৎ করেই ব্যাগ কেটে ৫০ হাজার টাকা বের করে নেয় ছিনতাই বাজরা। বিষয়টি বুঝতে পেরে অপর্ণা ভান্ডারী তড়িঘড়ি ফোন করেন তার বৌমাকে। অন্যদিকে পোস্ট অফিসের সিসিটিভি ক্যামেরা চেক করতে গিয়ে দেখা যায় তা সমস্তটাই অস্পষ্ট। থানায় অভিযোগ করেছেন অপর্ণা ভান্ডারী।

Read More

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল জলপাইগুড়ির বাসিন্দা ও ভক্তদের জন্য।

অবশেষে সহজ ও নিরাপদ হল জাগ্রত মা লোটাদেবীর মন্দিরে পৌঁছনোর পথ। করলা নদীর উপর নির্মিত বহু প্রতীক্ষিত ফুটব্রিজের কাজ প্রায় সম্পূর্ণ, এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা।২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ফুটব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হল। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর (NBDD)-এর অর্থানুকূল্যে প্রায় ২ কোটি ৫৬ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে আধুনিক এই ফুটব্রিজ নির্মাণ করা হয়েছে।

Read More

“নিখোজ,সন্ধান চাই” অভিজিৎ গাঙ্গুলির নামে পোস্টার

লোকসভা নির্বাচন ২০২৪ এর পরে নন্দীগ্রামের দেখা নেই সাংসদ অভিজিৎ গাঙ্গুলীর। তাই নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় “সন্ধান চাই” য়ের পোস্টার পড়লো। নন্দীগ্রাম ৪ নম্বর অঞ্চল, ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা, দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়, সামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রভৃতি জায়গায় এমপির সন্ধান চাইয়ের নিরুদ্দেশ সম্পর্কিত পোস্টার।

Read More

রাতে বাড়িতে ঢুকে খুন

গভীর রাতে বাড়িতে ঢুকে খুন এক ব্যক্তিকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বৈষ্ণবনগর থানা এলাকার কেবিএস ছোটো কামাত এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম আতাবুর রহমান (৪৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রে ওই ব্যক্তির গোঙানির আওয়াজ শুনে চিৎকার করতে শুরু করে পরিবারের লোকজন। কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় তারা বেরোতে পারছিলেন না। ইতিমধ্যেই কোনক্রমে বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখা যায় ওই ব্যক্তির মাথা থেকে অঝোরে রক্ত ঝরছে। পরিবারের লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

Read More

বিশ্বকাপের দল ঘোষণা, বাদ শুভমান গিল, সহ অধিনায়ক অক্ষর প্যাটেল, ফিরলেন রিঙ্কু সিং, ইশান কিষাণ

বিশ্বকাপের দল ঘোষণা, বাদ শুভমান গিল, সহ অধিনায়ক অক্ষর প্যাটেল, ফিরলেন রিঙ্কু সিং, ইশান কিষাণ

Read More

এস আই আর আতঙ্কে আত্মঘাতী

এস আই আর আতঙ্কে আত্মঘাতী এক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বিধানসভার আউসগ্রাম এক ব্লকের কল্যাণপুর গ্রামে। ভাস্কর মুখার্জি নামে এক ব্যক্তির বাড়িতেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ ২০০২ এ ছিল না তার নাম এবার ওদের খসড়া তালিকা প্রকাশিত হয় সেখানে তার বাবার নামের জায়গায় চলে আসা শ্বশুরের নাম। যদিও তাদের দাবি দীর্ঘদিন ধরে ভোটার কার্ডে ভুল থাকা সত্ত্বেও বারবার চেষ্টা করেও সংশোধন করা যায়নি। আর খসড়া তালিকায় তারে নাম আসার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন ভাস্কর মুখার্জি।

Read More

মোদির সভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় ৩ মৃত্যু

মোদির সভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় ৩ মৃত্যুনদীয়ার তাহেরপুরে মোদির সভায় যোগদান করতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মুর্শিদাবাদের ৩ বিজেপি সমর্থকের। মৃতদের বাড়ি বড়ঞা থানা এলাকায়। মৃত গোপীনাথ বৈরাগ্যের বাড়ি মসড্ডা গ্রামে। মুক্তিপদ সূত্রধর ও রামপ্রসাদ ঘোষের বাড়ি সাবলদহ গ্রামে। শুক্রবার রাত ৯ টা নাগাদ বড়ঞা ব্লক থেকে বাসে করে বিজেপি সমর্থকেরা তাহেরপুরের উদ্দ্যেশ্যে রওনা দেয়। শনিবার ভোরে তাহেরপুরে পৌঁছায় বাসটি। সেখানে রেল লাইনের ধারে প্রাতকৃত করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকায়।

Read More

তিন মাস ধরে সরকারি রেশন মিলেছ না

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের অন্তর্গত গদাধর বনবস্তি। গত তিন মাস ধরে সরকারি রেশন না পাওয়ায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। গ্রামবাসীরা একের পর এক রেশন দোকানে গিয়েও হতাশ হয়ে ফিরেছেন। কিন্তু রেশন ডিলারের কোনও খোঁজ মেলেনি। এমনকি ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। বড়দিনের মতো গুরুত্বপূর্ণ উৎসবের আগে রেশন না পাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। গদাধর বনবস্তিতে প্রায় ৩০০ পরিবারের বসবাস।

Read More