নদীয়ার বিধানসভা ভিত্তিক বিস্তারিত হিসাব

নদীয়ার বিধানসভা ভিত্তিক বিস্তারিত হিসাব*করিমপুর: আগে ২,৬১,৫৭৯ জন, এখন ২,৫৪,০১৭ জন — কমেছে ৭,৫৬২ জনতেহট্ট: আগে ২,৬৩,০৭৬ জন, এখন ২,৫২,৩৬০ জন — কমেছে ১০,৭১৬ জনপলাশিপাড়া: আগে ২,৫২,৭৩১ জন, এখন ২,৪৩,১৩২ জন — কমেছে ৯,৫৯৯ জনকালীগঞ্জ: আগে ২,৫৩,১২৩ জন, এখন ২,৪২,৩২৭ জন — কমেছে ১০,৭৯৬ জননাকাশিপাড়া: আগে ২,৫৬,৫৭০ জন, এখন ২,৪০,০৯৬ জন — কমেছে ১৬,৪৭৪ জনচাপড়া: আগে ২,৬০,৪০৬ জন, এখন ২,৪৯,১৫৫ জন — কমেছে ১১,২৫১ জনকৃষ্ণনগর উত্তর: আগে ২,৪৪,০৭৪ জন, এখন ২,২৮,০৩০ জন — কমেছে ১৬,০৪৪ জননবদ্বীপ: আগে ২,৫২,৩৭৬ জন, এখন ২,৩৫,৩০৮ জন — কমেছে ১৭,০৬৮ জনকৃষ্ণনগর দক্ষিণ: আগে ২,৩৩,৪২৩ জন, এখন ২,২১,৮৮১ জন — কমেছে ১১,৫৪২ জনশান্তিপুর: আগে ২,৫৮,৩৮৮ জন, এখন ২,৩৭,৫৪৩ জন — কমেছে ২০,৮৪৫ জনরানাঘাট উত্তর পশ্চিম: আগে ২,৬৭,৫০১ জন, এখন ২,৪৫,০০৬ জন — কমেছে ২২,৪৯৫ জনকৃষ্ণগঞ্জ: আগে ২,৮২,১৩২ জন, এখন ২,৬৬,৩৯৫ জন — কমেছে ১৫,৭৩৭ জনরানাঘাট উত্তর পূর্ব: আগে ২,৭৪,৫৯৪ জন, এখন ২,৫২,২৭৮ জন — কমেছে ২২,৩১৬ জনরানাঘাট দক্ষিণ: আগে ২,৯২,৬১৩ জন, এখন ২,৬৯,৫৭৬ জন — কমেছে ২৩,০৩৭ জনচাকদা: আগে ২,৫২,৬৬২ জন, এখন ২,৩৩,৫৮২ জন — কমেছে ১৯,০৮০ জনকল্যাণী: আগে ২,৬৬,১৭৮ জন, এখন ২,৩৯,২৬৯ জন — কমেছে ২৬,৯০৯ জনহরিণঘাটা: আগে ২,৪৭,৪১২ জন, এখন ২,৩৫,০৫২ জন — কমেছে ১২,৩৬০ জনসবচেয়ে বেশি ভোটার কমেছে কল্যাণী বিধানসভায় (২৬,৯০৯ জন)। এছাড়া রানাঘাট দক্ষিণ (২৩,০৩৭ জন), রানাঘাট উত্তর পশ্চিম (২২,৪৯৫ জন) এবং রানাঘাট উত্তর পূর্ব (২২,৩১৬ জন) কেন্দ্রেও বড়সড় হ্রাস দেখা গেছে।

Read More

রাজীব কুমার কে বেনোজীর আক্রমণ! সৌমিত্র খাঁর কুরুচিকর মন্তব্য

রাজীব কুমার কে বেনোজীর আক্রমণ! সৌমিত্র খাঁর কুরুচিকর মন্তব্য ২৬ এর বিধানসভা ভোটের আগে রাজ্যসভার নির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল। ৪ হেভিওয়েট নাম ঘোষণা করে রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। চারজনই বর্তমানে খুবই পরিচিত মুখ। তালিকায় নাম রয়েছে বিধায়ক তথা সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী, রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার। প্রার্থীদের নাম ঘোষণা করে যেভাবে রাজনৈতিক মহলে চমক দিয়েছে তাতে আগামী দিনে বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী পথ ঘোষণাতে চমক থাকবে তা বলবার অপেক্ষা রাখে না। তৃণমূল হেভি ওয়েট নাম ঘোষণা করবে বিতর্ক হবেনা তা কার্যত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরল। গতানুগতিক রেস জারি রেখে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণার পর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিতর্কিত মন্তব্য। ইতিমধ্যেই সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল। শনিবার সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সৌমিত্র খাঁর একটি ভিডিও বক্তব্যে দেখা যাচ্ছে রাজীব কুমারকে জানোয়ার ও দালাল বলে আক্রমন করতে। রাজ্যের নিহত বিজেপি কর্মীদের বলি দেওয়ার অন্যতম নায়ক হিসাবে উল্লেখ করে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করছেন সৌমিত্র খাঁ। পুলিশের ইউনিয়ন ভেঙে দেওয়ার কথা উল্লেখ করে সৌমিত্র খাঁ বলেন, ‘রাজীব কুমার পুলিশের মেরুদন্ড ভেঙে দিয়েছেন।’ রাজ্যের শাসক দলের স্বার্থ রক্ষায় তিনি নিচু তলার পুলিশ কর্মীদের বলি দিয়েছেন বলেও উল্লেখ করেছেন বিষ্ণুপুরের সাংসদ। তৃনমূলের রাজ্য সভার সাংসদ পদপ্রার্থী নির্বাচন নিয়েও শাসক দলকে তীব্র খোঁচা দিয়েছেন সৌমিত্র খাঁ। তাঁর দাবি এক্ষেত্রেও শাসক দল যে দক্ষিণ কলকাতা বাদে রাজ্যের আর কোনো জায়গাকে গুরুত্ব দেয় না তার প্রমাণ মিলেছে। এর আগেও একাধিকবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র। ফের একবার রাজ্যসভার প্রার্থী ঘোষণার পর তৃণমূলকে আক্রমণের নিশানা করলেন। এবং সরাসরি ব্যক্তি আক্রমণের পথ হাঁটলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি সাংসদের ব্যক্তি আক্রমণ যা ইতিমধ্যেই সব স্তরে সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। শুধুমাত্র রাজ্যসভার প্রার্থী ঘোষণার পর যদি এই পর্যায়ে দ্বন্দ্ব পৌঁছে যায়। আগামী দিনে বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার পর মুখের লাগাম ঠিক কতটা বজায় থাকবে সন্ধিহান রাজনৈতিক মহল।

Read More

হাসিমারায় মর্মান্তিক দুর্ঘটনা, ৪ জন চা শ্রমিকের মৃত্যু

হাসিমারায় মর্মান্তিক দুর্ঘটনা, ৪ জন চা শ্রমিকের মৃত্যু হাসিমারার এশিয়ান হাইওয়েতে ফের ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল চারজন মহিলা চা শ্রমিকের। আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালচিনি ব্লকর বন্ধ ভারনাবাড়ি চা বাগানের কয়েকজন মহিলা শ্রমিক প্রতিদিনের মতোই এদিন সকালে কিছু জন সাইকেলে এবং কেউ কেউ হেঁটে পাশের একটি চা বাগানে কাজে যাচ্ছিলেন। হাসিমারা ডুয়ার্স ডাবা সংলগ্ন এলাকায় পৌঁছনোর পর দ্রুতগতিতে আসা একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কার জেরে কয়েকজন শ্রমিক রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা চারজন মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমান শ্রমিকদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ গাড়িটিকে আটক করেছে বলে জানা গিয়েছে। কীভাবে নিয়ন্ত্রণ হারাল গাড়িটি, অতিরিক্ত গতি ছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বন্ধ চা বাগানের শ্রমিকদের জীবন জীবিকা অনিশ্চয়তার মাঝেই এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ডুয়ার্স অঞ্চলে।

Read More

২৪ ঘন্টায় ১ লক্ষ্য ছুঁতে পারেনি নিষ্পত্তির কাজ!

২৪ ঘন্টায় ১ লক্ষ্য ছুঁতে পারেনি নিষ্পত্তির কাজ! SIR কাজে বিরম্বনা এস আই আর নিয়ে রাজ্য সরকার এবং কমিশনের মধ্যে দ্বন্দ্বের মাঝে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ৬০ লক্ষেরও বেশি নথি সংক্রান্ত অভিযোগে নিষ্পত্তির দায়িত্ব পেয়েছেন জুডিশিয়াল অফিসাররা। ২৮ তারিখের মধ্যে এই কাজ সম্পূর্ণ করবার লক্ষ্যমাত্রা ছিল। নির্দেশের পর ২৪ ঘন্টা পর। গত ২৪ ঘন্টায় এস আই আর নথি নিষ্পত্তির সংখ্যা এক লক্ষেরও কম। ২৪ ঘন্টায় কাজের পর্যালোচনা অনুযায়ী এমনই তথ্য উঠে আসছে কমিশন সূত্রে। লক্ষ্যমাত্রা ৬০ লক্ষের অধিক। সেখানে একদিনে এক লক্ষের দোরগোড়ায় পৌঁছতে হিমশিম অবস্থা। এই অল্প সময়ে বিপুলসংখ্যক অভিযোগ খতিয়ে দেখা নিয়ে প্রশাসনিক স্তরে ক্রমশ চাপ বাড়ছে। অল্প সময় বিপুল চাপ সামাল দিতে সোমবার রাত থেকে একটি পৃথক অনলাইন পোর্টাল চালু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যই ২০০ জন জুডিশিয়াল অফিসার অভিযোগ নিস্পত্তি এর কাজ শুরু করেছেন বলে কমিশন সূত্রে খবর।অভিযোগকারীদের জমা দেওয়া নথি বিচার বিশ্লেষণ করে সংশ্লিষ্ট জুডিসিয়াল অফিসাররা নিজেদের মতামত পোষণ করতে পারেন। নথি সংক্রান্ত গোলযোগ হলে এই বিষয় নিয়েও সরাসরি জানাতে পারেন। অভিযোগ নিস্পত্তি তে ভোটার এর দেওয়া নথি তে একমত হলে বা না হলে লিখতে পারে ১০০০ অক্ষরে পর্যবেক্ষণ। যদিও তা বাধ্যতামূলক নয়। রাজ্যে বিধানসভা ভোটের নমিনেশন পর্ব এর মধ্যেই যাতে ৬০ লক্ষের অভিযোগ এর নিস্পত্তি হয় আপাতত সেটাই টার্গেট কমিশন এর।

Read More

সীমান্তের জালে আটকে জীবন

সীমান্তের জালে আটকে জীবন—পাকিস্তানের জেলে তিন বছর নামখানার তিন মৎস্যজীবীতিন বছরেও ফেরেননি ঘরে! পাকিস্তানের কারাগারে বন্দি নামখানার তিন মৎস্যজীবী, অন্ধকারে পরিবারদক্ষিণ ২৪ পরগনার নামখানার নাদাভাঙা গ্রামের তিন মৎস্যজীবী—তপন মহাপাত্র (৫০), কাশীনাথ মণ্ডল (৫৮) ও দিলীপ বাগ (৪৮)—তিন বছর ধরে পাকিস্তানে আটক। কবে ফিরবেন, আদৌ ফিরবেন কি না, তা আজও অনিশ্চিত। পরিবারে উদ্বেগ আর অপেক্ষার প্রহর গোনা ছাড়া উপায় নেই।পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে রোজগারের তাগিদে গুজরাটে পাড়ি দেন তাঁরা। সেখানে একটি ট্রলারে কাজ নিয়ে প্রতিদিন সমুদ্রে মাছ ধরতে যেতেন। কিন্তু একদিন আচমকাই পাকিস্তানের উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক হন। তারপর থেকেই তাঁরা পাকিস্তানের জেলে বন্দি বলে খবর।২০২৫ সালের শুরুর দিকে হোয়াটসঅ্যাপ মারফত একটি চিঠি আসে পরিবারের কাছে। সেই চিঠিতে জীবিত থাকার বার্তা মিললেও, তারপর থেকে আর কোনও নির্ভরযোগ্য খবর মেলেনি। কূটনৈতিক স্তরে কী হচ্ছে, মুক্তির সম্ভাবনা কতটা—সবই ধোঁয়াশায়।গ্রামে এখন নেমে এসেছে উদ্বেগের ছায়া। পরিবারের সদস্যরা দিন গুনছেন, দরজার দিকে তাকিয়ে আছেন প্রতিদিন। সংসারের হাল ধরার মানুষরা বন্দি বিদেশের মাটিতে—ফলে আর্থিক সঙ্কটও চেপে বসেছে পরিবারগুলোর ওপর।তপন মহাপাত্রের স্ত্রী মমতা মহাপাত্রের কথায়, “তিন বছর হয়ে গেল। একবার শুধু জানতে চাই, ওরা কবে ফিরবে?”এখন বড় প্রশ্ন—নামখানার এই তিন পরিবারের অন্ধকার কাটবে কবে? তাদের প্রিয়জনেরা আদৌ ফিরতে পারবেন তো ঘরে?

Read More

মদ্যপ যুবকের চাকুতে জখম বৃদ্ধা

মদ্যপ যুবকের চাকুতে জখম বৃদ্ধা, আশঙ্কা জনক অবস্থা!মদ্যপ অবস্থায় বয়স্ক মহিলাকে অশ্লীল ভাষায় আক্রমণ করে যুবক। প্রতিবাদ করায় পেটে চাকু মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বহরমপুরের চুনাখালি এলাকায়। অভিযুক্ত যুবককে ধরে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা ও অভিযুক্ত দু’জনকেই ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত বৃদ্ধার নাম বিশাখা দাস। অভিযুক্তের নাম গোষ্ঠরাম দাস। বৃদ্ধার ছেলে জয় দাসের অভিযোগ, তাঁদের পাশের বাড়ির বাসিন্দা সীতানাথ দাসের সঙ্গে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ চলছে। অভিযুক্ত গোষ্ঠরাম দাস ওই পরিবারের আত্মীয়। অভিযুক্তের বাড়ি ডোমকল থানা এলাকায়। অভিযোগ, গতকাল গভীর রাতে গোষ্ঠরাম দাস মদ্যপ অবস্থায় বিশাখা দাসদের বাড়ির সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। সেই সময় বিশাখা দাস প্রতিবাদ করলে তাঁর উপর চড়াও হয় অভিযুক্ত যুবক। আচমকাই পকেট থেকে ধারালো অস্ত্র বের করে বৃদ্ধার পেটে আঘাত করে। বৃদ্ধার চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে যুবককে হাতেনাতে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা তাঁকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় অভিযুক্ত গোষ্ঠরাম দাস ও গুরুতর জখম বিশাখা দাস দু’জনকেই উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে চুনাখালি এলাকায় তীব্র উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Read More

পরীক্ষা দিতে বেরিয়ে বাড়ি ফেরা হলো না!

পরীক্ষা দিতে বেরিয়ে বাড়ি ফেরা হলো না! উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু। মর্মান্তিক ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল বাঁকুড়ার জয়পুর থানা এলাকার প্রসাদপুরে। প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে দফায় দফায় পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে জয়পুর থানার পুলিশের রীতিমতো হিমশিম অবস্থা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পরীক্ষার্থীর নাম জুয়েল শেখ। তিনি জুজুড় হাইস্কুল-এর ছাত্র। সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে নিজের বাইক চালিয়ে পরীক্ষাকেন্দ্র জয়পুর হাইস্কুল-এ যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পরীক্ষার্থীর বাইকে সজোরে ধাক্কা মারে। ইঞ্জিন ভ্যানে থাকা কংক্রিটের বিদ্যুতের খুঁটি সরাসরি জুয়েলের বুকে আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ছাত্র। দ্রুত তাঁকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন জুজুড় ও জয়পুর হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। ঘটনার প্রতিবাদে প্রথমে বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করা হয়। পরে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ওই এলাকায় বাসিন্দারা।

Read More

টোটো রাখাতে বিবাদ,

টোটো রাখাতে বিবাদ, ভাইপোকে কুড়ুলের কোপ মারলো কাকা! উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার অন্তর্গত টাকি এলাকার থুবা দাসপাড়ার ঘটনা। টোটো রাখা নিয়ে পারিবারিক বিবাদ। পরবর্তীতে পরিস্থিতি ভয়ংকর। মুহূর্তের মধ্যেই হাতাহাতি রক্তারক্তির আকার ধারণ করে। অভিযোগ, রাস্তার ধারে টোটো দাঁড় করানোকে কেন্দ্র করে বাবাই ঋষি দাসের সঙ্গে তাঁর কাকা অশোক ঋষি দাসের প্রথমে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বচসা হাতাহাতিতে গড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তেজনার মধ্যে কাকার পরিবারের এক সদস্য কুড়ুল দিয়ে বাবাইয়ের মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাবাই। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর মা মিনু ঋষি দাসও আক্রান্ত হন। প্রতিবেশীরা ছুটে এসে দু’জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বাবাইয়ের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, যুবকের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। মিনু দেবীর হাত ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। আক্রান্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় হাসনাবাদ থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত সোমনাথ ঋষি দাসকে গ্রেফতার করেছে। পাশাপাশি ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই টোটো দাঁড় করানো নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। তবে এর নেপথ্যে অন্য কোনও পুরনো বিবাদ বা জায়গা জমি সংক্রান্ত কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Read More

SIR আবহে আজও দুশ্চিন্তার মেঘ

SIR আবহে আজও দুশ্চিন্তার মেঘ! পানিহাটিতে নাম বাদ পড়ার আতঙ্ক ২০০২সালে ভোটার লিস্টে নাম থাকার পরেও এখনো মেলিনি SIR-র ফর্ম। খোদ BLO-র বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। তালিকা থেকে নাম বাদ যাবার আশঙ্কা করছেন প্রতিবন্ধী মহিলা রত্না ভট্টাচার্য। জেলায় জেলায় যখন এস আই আর ফর্ম পেয়ে শুনানি প্রক্রিয়া শেষের দিকে, ঠিক সেই পরিস্থিতিতে পানীহাটিতে অন্য ছবি ধরা পড়লো। পানিহাটির ২৯নং ওয়ার্ড এর বাসিন্দা প্রতিবন্ধী মহিলা রত্না ভট্টাচার্য। তিনি নাকি এখনো এসআইয়ারের ফর্ম পাননি। বিষয়টি জানিয়ে একাধিকবার বিএলও কাছে গেলেও খালি হাতে ফেরত আসতে হয়েছে। রত্নাদেবীর অভিযোগ পানিহাটি পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ড এ দীর্ঘদিন ধরে রয়েছেন। সেখানকার ভোটার ছিলেন। কিন্তু পরিস্থিতির কারণে বর্তমানে তিনি বসবাস করেন পানিহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে। স্বামী মারা গিয়েছে, থাকেন এক সন্তান নিয়েই। অসহায় একা তিনিই পড়ে রয়েছেন। বাকি সব্বাইয়ের এস আই আর ফর্ম ফিলাপ সম্পন্ন। গোটা ঘটনার বিষয় এক দুবার কাউন্সিলরকে জানিয়েছেন। তাতেও কাজের কাজ হয়নি। বর্তমানে যখন SIR এর ফর্ম ফিলাপ করে জমা পড়ে গিয়েছে সেই মতো পরিস্থিতিতে এখনো ফর্ম ফিলাপ না করায়, নাম বাদ যাবার আশঙ্কায় দিন কাটাচ্ছেন প্রতিবন্ধী মহিলা। এখন প্রশ্ন উঠছে ২০০২ সালে ভোটার তালিকায় নাম রয়েছে তার। বেশ কয়েকবার নির্বাচনে ভোটও দিয়েছেন। বৈধ শংসাপত্র সবই রয়েছে। তবুও মিলছে না ফর্ম। বিষয়টি নজরে আসতে, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বি এল ওর এই ধরনের কার্যকলাপ কে তীব্র নিন্দা করেছেন তিনি। এখন দেখার বিষয় নির্বাচনের আগে রত্নাদেবী ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নিজের নাম তুলতে পারেন কিনা। আশ্বাস মিলেছে তাই কিছুটা হলেও আশাবাদী।

Read More

মাকে গুলি করে আত্মঘাতী ছেলে! কারণ ঘিরে রহস্য

মাকে গুলি করে আত্মঘাতী ছেলে! কারণ ঘিরে রহস্যআসানসোলের কুলটি কলেজ মোড় এলাকায় বৃহস্পতিবার রাতের মর্মান্তিক ঘটনা। অভিযোগ, মাকে খুন করার পর আত্মঘাতী হয়েছে ছেলে। মৃত মায়ের নাম সন্ধ্যা মুখার্জি। ছেলের নাম রাজা মুখার্জি। ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলটি কলেজ মোড় সংলগ্ন ওই বাড়িতে বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। বৃহস্পতিবার রাতের দিকে হঠাৎই বাড়ি থেকে বিকট শব্দ শুনতে পায় স্থানীয়। পরপর ই বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মৃতের বাবা দয়াময় মুখার্জির দাবি, তাঁর ছেলে রাজা মুখার্জি প্রথমে মা সন্ধ্যা মুখার্জিকে গুলি করে খুন করে। এর পরে নিজেই আত্মঘাতী হয়। ঘটনার সময় বাড়ির ভিতরে আগুন জ্বলছিল বলেও জানা গিয়েছে। দমকলের একটি ইঞ্জিন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরেই এই চরম পরিণতি। মৃত রাজা মুখার্জি একটি বেসরকারি কারখানায় গানম্যান হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার ক্রম আরও স্পষ্ট হবে বলে মনে করছে তদন্তকারী দল।

Read More