চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি ভাতা দেওয়ার নির্দেশিকা জারি

চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি ভাতা দেওয়ার নির্দেশিকা জারি।চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সামাজিক সুরক্ষা প্রকল্পে মাসে ২৫ ও ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার নির্দেশিকা জারি। শ্রম দপ্তর তৈরি করেছে পশ্চিমবঙ্গ লাইভ হুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম তার বিজ্ঞপ্তি জারি। বাংলার শিক্ষা পোর্টালে এই সামাজিক সুরক্ষা প্রকল্পের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই পোটালে থাকা বিজ্ঞপ্তি নজরে আনতে হবে। তাদের বিদ্যালয় এ ধরনের কোন চাকরি হারা শিক্ষা কর্মী থাকলে যাতে তারা আবেদন জানাতে পারেন। এই ধরনের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীর নাম দপ্তরের কর্মীদের বেতনের তালিকায় থাকবে। প্রধান শিক্ষককে এ ধরনের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন যাচাই করে যোগ্য বলে সার্টিফাইড করতে হবে। তারপর জেলার স্কুল বিদ্যালয়ে পরিদর্শকের অফিসে জমা দিতে হবে। জেলা স্কুল পরিদর্শককেও তারপর তা যাচাই করে সার্টিফাই করতে হবে। জেলায় জেলায় এই নির্দেশিকা পাঠালো স্কুল শিক্ষা দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *