চায়ের মরশুমের শুরুতেই রোগ ও কীটপতঙ্গের আক্রমণে চা উৎপাদন অনেকটাই ব্যহত হয়েছিল।

চায়ের মরশুমের শুরুতেই রোগ ও কীটপতঙ্গের আক্রমণে চা উৎপাদন অনেকটাই ব্যহত হয়েছিল। এবার গোঁদের ওপর বিষফোঁড়ার মতো অবস্থা হয়েছে।‌ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে উত্তরের চা শিল্প। প্রাকৃতিক দুর্যোগে সব থেকে বেশি ক্ষতি হয়েছে আলিপুরদুয়ার জেলার সুভাষিণী চা বাগানে। ‌বাগানের পাশ দিয়ে যাওয়া তোর্ষা নদীর বাঁধ ভেঙ্গে বাগানের ভেতর নদীর জল ঢুকে পড়ায়। নদীর জলে বাগানের কয়েকটি সেকশনের চা গাছ একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আবার কিছু সেকশনের চা গাছের চারার ওপর পুরু পলিমাটির স্তর পড়ে গিয়েছে। বাগানের পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে অদূর ভবিষ্যতে বাগানটির অস্তিত্ব টিকিয়ে রাখা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাগান কর্তৃপক্ষের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *