মাথায় হেলমেট পরলেই বাইক চালকদের চকলেট দিচ্ছেন পুলিশ কর্মীরা ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২২ মার্চ:মাথায় হেলমেট পরলেই বাইক চালকদের দেওয়া হচ্ছে চকলেট।শনিবার সকাল থেকে এই উদ্যোগ নিয়েছে কাকদ্বীপ থানা।পুলিস সূত্রে জানা গিয়েছে, সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এদিন সকালবেলায় কাকদ্বীপের চৌরাস্তার মোড়ে গাড়ি চালকদের সতর্ক করতে বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে পুলিশ কর্মীরা দাঁড়িয়েছিলেন।যে বাইক চালকেরা হেলমেট পড়েছিলেন,তাঁদের ধন্যবাদ জানিয়ে একটি করে চকলেট তুলে দেওয়া হয়। তবে যাদের মাথায় হেলমেট ছিল না, তাদের দার করিয়ে এ বিষয়ে সচেতন করা হয়।
মাথায় হেলমেট পরলেই বাইক চালকদের চকলেট দিচ্ছেন পুলিশ কর্মীরা

