নবদ্বীপে সৎ ভাইকে নৌকা থেকে ফেলে দেবার অভিযোগ, সৎ দাদার বিরুদ্ধে! ওয়েব ডেস্ক উত্তরের কলম,২৩ মার্চ:পাচ বছরের সৎ ভাইকে নৌকা থেকে জলে ফেলে দেবার অভিযোগ উঠলো আনুমানিক ২০বছর বয়সী সৎ দাদার বিরুদ্ধে।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গতকাল রাত আনুমানিক ৯ টা নাগাদ নবদ্বীপ বড়ালঘাটে।জানা যায়, নবদ্বীপ ব্লকের (CMCB) চর মাজদিয়া চর ব্রম্ভনগর গ্রামপঞ্চায়েতের কপালি পাড়া এলাকার বাসিন্দা জয়দেব বিশ্বাস এর পাঁচ বছরে সন্তানকে গতকাল রাতে তার স্ত্রীর প্রথম পক্ষের বড় ছেলে সুমন দত্ত (বয়স আনুমানিক ২০) কেক কিনতে নবদ্বীপে নিয়ে যাবার নাম করে বাড়ি থেকে নিয়ে যায়, পাশাপাশি এটাও জানা যায় নৌকা যখন নবদ্বীপ বড়ালঘাটের কাছে চলে আসে তখনই অভিযুক্ত সুমন দত্ত তার পাঁচ বছরের সৎ ভাইকে নৌকা থেকে ফেলে নৌকা থেকে পালিয়ে যায়। স্থানীয় সুত্রে জানা যায় অভিযুক্ত সুমন দত্তের বাড়ি গুপ্তিপাড়া এলাকায়, সে শনিবার দুপুরে নবদ্বীপে জয়দেব বিশ্বাস এর বাড়িতে আসে ও তার মা বন্দনা বিশ্বাসকে জানায় গতকাল তার জন্মদিন,সে ভাবে বাড়িতে শুরু হয় জন্মদিনের আয়োজন, অভিযোগ রাত আনুমানিক আট টা নাগাদ সুমন তার পাঁচ বছরের সৎ ভাইকে নিয়ে কেক কিনতে নবদ্বীপ যাবে বলে বাড়ি থেকে বেরোয়, কিন্তু দীর্ঘ সময় বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পরে পরিবার, পাশাপাশি পরবর্তী সময়ে নৌকা থেকে বাচ্চা ফেলে দেবার কথাও চাওর হয়ে পরায় পরিবারের তরফে থানায় যোগাযোগ করে ও সুমন দত্তকে বারংবার ফোন করলেও নাকি সে ফোন ধরে নি, পাশাপাশি এটাও জানা যায় ঘটনার পর থেকে সুমন দত্তেরও কোন খোজ মেলেনি।এদিন নিখোঁজ শিশুটির খোজ করতে নবদ্বীপে গঙ্গায় নামে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
নবদ্বীপে সৎ ভাইকে নৌকা থেকে ফেলে দেবার অভিযোগ, সৎ দাদার বিরুদ্ধে!

