বাংলার বাড়ি করা নির্দেশ নবান্নের।প্রথম পর্যায়ে ১লক্ষ ২০ হাজার টাকা পেয়েও কেন বাংলার বাড়ি তৈরির কাজ শুরু করলেন না উপভোক্তরা? তাদের বাড়িতে বাড়িতে যাওয়ার নির্দেশ নবান্নের। যারা টাকা পেয়েও বাড়ি তৈরীর কাজ শুরু করেন নি তাদের প্রত্যেকের বাড়িতে যাওয়ার নির্দেশ মুখ্য সচিবের জেলাশাসকদের। চার জেলার পারফরমেন্সে অসন্তুষ্ট নবান্ন। প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কেন বাড়ি তৈরীর কাজ শুরু করলেন না এবং তারপর কি অগ্রগতি প্রত্যেক সপ্তাহ অন্তর অন্তর রিপোর্ট দেওয়ার নির্দেশ। জেলাশাসকদের রিপোর্ট দেওয়ার নির্দেশ মুখ্য সচিবের।আগামী ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে রাজ্য। তার আগে প্রথম পর্যায়ের টাকা পেয়েও প্রায় তিন লক্ষ ৭০ হাজার বাড়ির কাজ এখনো শেষ হলো না। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৪৭ হাজার দক্ষিণ ২৪ পরগণায় ৪৬ হাজার মুর্শিদাবাদে ৩৯ হাজার এবং কোচবিহারে ২৯ হাজার বাড়ির কাজ এখনো শেষ হল না। প্রথম পর্যায়ের ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়েও এখনো বাড়ি তৈরি শুরু করল না প্রায় ৫ হাজার উপভোক্তা। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় সবথেকে বেশি উপভোক্তা রয়েছেন যারা টাকা পেয়েও বাড়ি তৈরির কাজই শুরু করেনি।
বাংলার বাড়ি করা নির্দেশ নবান্নের।

