ভুয়ো আইপিএস অফিসার সেজে প্রতারণা

আলিপুরদুয়ার পুলিশের জলে গ্রেফতার বিধাননগরের অভিযুক্ত। গোপন সূত্রের খবর পেয়ে ট্রাস্পোর্ট বাজার এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার থানার পুলিশ। অভিযুক্ত যুবকের নাম বিশ্বজিৎ বিশ্বাস, কলকাতা বিধাননগর এলাকার বাসিন্দা। অভিযুক্ত যুবক ট্রেনে চেপে কলকাতা থেকে আলিপুরদুয়ার শহরের আসে। আলিপুরদুয়ার শহরের এক স্বনামধন্য হোটেলে নিজের নাম দীপব্রত চক্রবর্তী ও বাড়ি সাউথ সল্টলেক সেক্টর ১ এর বাসিন্দা বলে পরিচয় দেয়। পরিচয় পত্র হিসেবে নিজের ভুয়ো আধার ও ভোটার কার্ড হোটেলে জমা করে। এছাড়াও নিজেকে ডাইরেক্টর অফ সেন্ট্রাল আইবি’র আইপিএস অফিসার হিসেবে পরিচয় দেয়। গতকাল থেকেই এলাকার একাধিক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ শুরু করে এবং নিজেকে জাহির করার চেষ্টা শুরু করে। তবে তাঁর কথায় অসংগতি লক্ষ্য করেন বেশ কয়েকজন ব্যবসায়ী। লোক মুখে সেই খবর পৌঁছে যায় আলিপুরদুয়ার থানার এন্টি ক্রাইম টিমের কাছে। এরপরেই ভুয়ো সেই আইপিএস অফিসারের খোঁজে খোঁজ খবর নিতে শুরু করে পুলিশ। গতকাল পুলিশের কাছে খবর আসে, অভিযুক্ত ওই যুবক আলিপুরদুয়ার কোর্ট ট্রান্সপোর্ট বাজার এলাকায় কোন এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *