স্ত্রীকে ছুরির এলোপাথাড়ি কোপ। আটক স্বামী। অন্ডালের ছোঁড়া গ্রামের বাসিন্দা পিন্টু গোপের সাথে স্ত্রী পায়েল গোপের মধ্যে অশান্তি চলছিল দীর্ঘদিন ধরে। পায়েল গোপ হরিপুরের একটি হাসপাতালে কাজ করে এবং পিন্টু একটি মিষ্টির দোকানে কাজ করে। শনিবার সকালে হরিপুরের হাসপাতালে কাজে যোগ দিতে যাচ্ছিল পায়েল। তখন রাস্তায় ওঁত পেতে থাকা পিন্টু তাকে থামিয়ে ধারাল চাকু দিয়ে একের পর এক কোপ মারতে থাকে। স্থানীয়রা কোনরকমে পায়েলকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। স্বামী পিন্টু গোপকে আটক করে পুলিশ।
স্ত্রীকে ছুরির এলোপাথাড়ি কোপ

