বেসরকারি কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষ,আহত ১
বেলঘড়িয়া নীলগঞ্জ রোডে এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে গতকাল এক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে কলেজের কিছু ছাত্র ওই এলাকার একটি গলিতে মদ্যপান করছিল বলে অভিযোগ। সেই সময় এলাকার এক যুবক বাইক নিয়ে গলি দিয়ে বের হচ্ছিল। সেই সময় বাইকের অংশ ওই ছাত্রদের গায়ে লাগে। তারপর তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে ছাত্র ও এলাকার ওই যুবক। তর্কাতর্কি থেকে বচসা শুরু হয়। তারপর এলাকার ওই যুবককে রাস্তায় ফেলে বেসরকারি স্কুলের ওই ছাত্ররা বাঁশ দিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ।রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয় সাগর দত্ত হাসপাতালে। আর এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার অন্যান্য যুবকরা ঘটনাস্থলে ছুটে আসে। তারপর ওই বেসরকারি কলেজের মদ্যপান করা ছাত্রদের ধরে বেধড়ক মারধর করে। এলাকার যুবক ও ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

