রাজীব কুমার কে বেনোজীর আক্রমণ! সৌমিত্র খাঁর কুরুচিকর মন্তব্য

রাজীব কুমার কে বেনোজীর আক্রমণ! সৌমিত্র খাঁর কুরুচিকর মন্তব্য ২৬ এর বিধানসভা ভোটের আগে রাজ্যসভার নির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল। ৪ হেভিওয়েট নাম ঘোষণা করে রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। চারজনই বর্তমানে খুবই পরিচিত মুখ। তালিকায় নাম রয়েছে বিধায়ক তথা সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী, রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার। প্রার্থীদের নাম ঘোষণা করে যেভাবে রাজনৈতিক মহলে চমক দিয়েছে তাতে আগামী দিনে বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী পথ ঘোষণাতে চমক থাকবে তা বলবার অপেক্ষা রাখে না। তৃণমূল হেভি ওয়েট নাম ঘোষণা করবে বিতর্ক হবেনা তা কার্যত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরল। গতানুগতিক রেস জারি রেখে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণার পর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিতর্কিত মন্তব্য। ইতিমধ্যেই সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল। শনিবার সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সৌমিত্র খাঁর একটি ভিডিও বক্তব্যে দেখা যাচ্ছে রাজীব কুমারকে জানোয়ার ও দালাল বলে আক্রমন করতে। রাজ্যের নিহত বিজেপি কর্মীদের বলি দেওয়ার অন্যতম নায়ক হিসাবে উল্লেখ করে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করছেন সৌমিত্র খাঁ। পুলিশের ইউনিয়ন ভেঙে দেওয়ার কথা উল্লেখ করে সৌমিত্র খাঁ বলেন, ‘রাজীব কুমার পুলিশের মেরুদন্ড ভেঙে দিয়েছেন।’ রাজ্যের শাসক দলের স্বার্থ রক্ষায় তিনি নিচু তলার পুলিশ কর্মীদের বলি দিয়েছেন বলেও উল্লেখ করেছেন বিষ্ণুপুরের সাংসদ। তৃনমূলের রাজ্য সভার সাংসদ পদপ্রার্থী নির্বাচন নিয়েও শাসক দলকে তীব্র খোঁচা দিয়েছেন সৌমিত্র খাঁ। তাঁর দাবি এক্ষেত্রেও শাসক দল যে দক্ষিণ কলকাতা বাদে রাজ্যের আর কোনো জায়গাকে গুরুত্ব দেয় না তার প্রমাণ মিলেছে। এর আগেও একাধিকবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র। ফের একবার রাজ্যসভার প্রার্থী ঘোষণার পর তৃণমূলকে আক্রমণের নিশানা করলেন। এবং সরাসরি ব্যক্তি আক্রমণের পথ হাঁটলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি সাংসদের ব্যক্তি আক্রমণ যা ইতিমধ্যেই সব স্তরে সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। শুধুমাত্র রাজ্যসভার প্রার্থী ঘোষণার পর যদি এই পর্যায়ে দ্বন্দ্ব পৌঁছে যায়। আগামী দিনে বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার পর মুখের লাগাম ঠিক কতটা বজায় থাকবে সন্ধিহান রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *