সংখ্যালঘু ভোট ভাঙন! বিজেপির চালে নয়া স্ট্র্যাটেজি নিল তৃণমূল

সংখ্যালঘু ভোট ভাগে বিজেপির গোপন চাল বানচাল করল তৃণমূল। ওন্দা বিধানসভায় তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটতে রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির প্রার্থীকে গোপনে সমর্থন করে মনোনয়ন করার চেষ্টা বিজেপির। সেই চেষ্টা বানচাল করে মনোনয়নের আগেই তৃণমূলে যোগদান করলেন রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির প্রার্থী। যোগদান ঘিরে শুরু তৃণমূল ও বিজেপির বাকযুদ্ধ। বাঁকুড়ার ওন্দা বিধানসভা এলাকায় সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ঘটাতে বিজেপির মাস্টার স্টোক বানচাল। ভোট যুদ্ধের ময়দানে মুসলিম ভোট তৃণমূলের ঝুলিতে যাতে না যায় এক অন্যচাল চেলেই সেই চালে বাজিমাত করতে পারলনা বিজেপি। তৃণমূলের দাবি বিহার থেকে রাষ্টীয় লোক জনশক্তি পার্টিকে এনে প্রার্থী করে ওন্দায় তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটতে মনোনয়ন করার চেষ্টা করেছিল বিজেপি। মুসলিম ভোট যাতে ভাগ হয় সেই কারনে লোক জনশক্তি পার্টির গোলাম খাজা খানকে প্রার্থী করে ভোটের ময়দানে নামাতে চেয়েছিল বিজেপি। মনোনয়ন পর্বের ডি সি আর কেটে ফেলে শনিবার মনোনয়ন করার কথাও ছিল লোকজনশক্তি পার্টির গোলাম খাজা খানের। মনোনয়নের আগেই তৃণমূলের ঝাণ্ডা ধরে তৃণমূলে যোগদান করল লোক জনশক্তি পার্টির গোলাম খাজা খান। বৃহঃস্পতিবার রাতে ওন্দা বিধানসভার তৃণমূল প্রার্থী সুব্রত দত্তের হাত ধরে তৃণমূলে যোগদান করেই বিজেপি বড় চক্রান্ত ফাঁস করে দিলেন লোক জনশক্তি পার্টির নেতা গোলাম খাজা খান। তৃণমূল প্রার্থী সুব্রত দত্তের দাবি, “বিজেপি হতাশায় ভুগছে। ওন্দায় বিজেপি বিধায়ক পাঁচ বছর কাজ না করে ওন্দাকে পিছিয়ে দিয়েছে। তাই মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তৃণমূলের  ভোট কেটে  জেতার জন্য বাইরে থেকে পার্টি হাইয়ার করে ওন্দার নিয়ে আসছেন বিজেপি।  বিজেপির বিরুদ্ধে  বড় প্রমান সামনে এনে বিজেপি প্রার্থীকে আক্রমন ওন্দার তৃণমূল প্রার্থীর।” পাগলের প্রলাপ বকছেন তৃণমূল প্রার্থী। ওন্দায় বিভ্রান্ত ছড়াচ্ছেন তিনি। পালটা দাবি বিজেপির। “২৩ এপ্রিলের পরে বিজেপি কি জিনিস টের পাবেন”। তৃণমূল প্রার্থী বিরুদ্ধে হুংকার বিজেপি প্রার্থী অমর নাথ শাখার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *