প্রচার ছেড়ে থানায় হাজির বিজেপি প্রার্থী! কি অভিযোগ!

প্রচার ছেড়ে থানায় হাজির বিজেপি প্রার্থী! কি অভিযোগ!২০২৬ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে রাজনৈতিক পারদ ততই দ্বিগুণ হচ্ছে। এবার বিজেপি তৃণমূল কোন্দল থানা পর্যন্ত গড়াল। কোতুলপুর বিধানসভার গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লাগাতাঁর বিজেপি নেতা কর্মীদের মেরে ফেলার হুমকি! দলীয় পতাকা ছিড়ে ফেলার অভিযোগ। গতকাল রাতে যখন পুনরায় তৃণমূলের হার্মাদ বাহিনী বিজেপি কর্মীদের মারধর করার উদ্দেশ্যে জড়ো হয় এবং হুমকি দিতে থাকে পাশাপাশি তাদের এক নেতাকে পিছনে বাইক নিয়ে ধাওয়া করে কোনক্রমে প্রাণে বাঁচান সেই কর্মী এই খবর পেয়ে তড়িঘড়ি কোতুলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষীকান্ত মজুমদার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার ছেড়ে সটান হাজির হন কোতুলপুর থানায়। কোতুলপুর থানায় ওসি না থাকায় দায়িত্বপ্রাপ্ত অফিসারকে বিষয়টি জানানো হয়। সমাধানের প্রতিশ্রুতি দেন পুলিশ আধিকারিক। বিজেপির প্রার্থী জানান ভোটের সময় যাতে বিজেপি কর্মীরা ঘর থেকে না বেরোতে পারে এবং তারা যাতে বুথ জ্যাম করতে পারে তাই তারা এই ধরনের কাজকর্ম করছে। অন্যদিকে কোতুলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হরকালি প্রতিহারের দাবি, ‘এটা সম্পূর্ণ নাটক বিজেপির। ওরা যেখানে প্রচার করছে সেখানে লোক হচ্ছে না। অন্যদিকে তৃণমূলের প্রচারে হাজার হাজার মানুষ আসছে। প্রচারে টিকতে না পেরে এই ধরনের নাটক করছে বিজেপি। এছাড়া তাদের আর কোন উপায় নেই। ভোট আবহে বিজেপি বনাম তৃণমূলের বিতর্কে এলাকার পরিবেশ বেশ উত্তপ্ত। সাধারণ জনগণের কথায় , প্রচারে যদি এই অবস্থা হয় ভোটের দিন কি হবে! পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এলাকার রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *