দুষ্কৃতী আতঙ্কে কাঁপছে ধূপগুড়ি!

রাতের অন্ধকারে চলন্ত মোটরবাইক থেকে বাড়িতে ঢিল ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি শহরে। একাধিক এলাকায় একই ধরনের অভিযোগ সামনে আসায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীরা বাইকে চেপে এসে আচমকাই বাড়ির জানালা ও দরজার কাঁচ লক্ষ্য করে পাথর ছুড়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই বেশ কয়েকটি বাড়ির কাঁচ ভেঙে ক্ষতির ঘটনা ঘটেছে। হঠাৎ এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের মনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। নিরাপদ পর্যন্ত সমস্যায় উদ্বেগ প্রকাশ এলাকাবাসী।অনেকেই আশঙ্কা করছেন, এর পিছনে বড় কোনও দুষ্কৃতী চক্র জড়িত থাকতে পারে। ঘটনার পরই তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তিনি জানান, ঘটনাগুলিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। যাতে অভিযুক্তদের গতিবিধি সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়। পুলিশের পক্ষ থেকে রাতের টহলদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সন্দেহজনক কিছু চোখে পড়লেই পুলিশকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে।প্রশাসনের আশ্বাস, খুব দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক করা হবে। পুলিশি তৎপরতায় ধুপগুড়ির বাসিন্দাদের মধ্যে বিন্দুমাত্র আতঙ্ক কমেনি উস্মা প্রকাশ এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *