অবৈধ গরু আটকে দিল বিধায়িকা রেখা পাত্র

অবৈধ গরু আটকে দিল বিধায়িকা রেখা পাত্র

হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট দিয়ে অবৈধভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই ওই এলাকায় পৌঁছায় হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র। সঙ্গে সঙ্গে ওই অবৈধ গরু গাড়ি থেকে নামিয়ে দেন তিনি। তারপর ওই সমস্ত গরু গুলো রাস্তার পাশে একটি গাছের ছায়া জায়গায় বেঁধে রেখে বিচুলি ও জল খাওয়ার ব্যবস্থা করেন বিধায়িকা রেখা পাত্র ‌‌। বিধায়িকার দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। গরু অবৈধ ভাবে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই ওই সমস্ত গরুগুলোকে আটকে দেন বিধায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *