হাতির তাণ্ডবে আতঙ্কিত চাষিরা ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১২ এপ্রিল:হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি ফসলের,চরম দুশ্চিন্তায় কৃষকেরা।ধান তিল বাদাম,খেয়ে ও মাড়িয়ে নষ্ট করল হাতির দল।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া এলাকার ঘটনা। এলাকার কৃষকদের দাবি, রাতের বেলা বাঁকুড়ার দিক থেকে গড়বেতা হয়ে হুড়হুড়িয়া ও কামারখারি জঙ্গলে প্রবেশ করেছে ৪০-৫০ টি হাতির একটি দল। আর সেই হাতি আসার সময় একাধিক কৃষকের ধান, বাদাম তিল চাষে ব্যাপক ক্ষতি করেছে,ফলে দুশ্চিন্তায় রয়েছে এই সমস্ত এলাকার কৃষকেরা। কৃষকদের দাবি, বিকেলের দিকে আবার হাতি মাঠে নেমে আবার ক্ষতি করবে। এলাকার কৃষকেরা চাইছে হাতিকে বনদফতর অন্যত্র নিয়ে যাক।
হাতির তাণ্ডবে আতঙ্কিত চাষিরা

