পঞ্চায়েতে পঞ্চায়েতে পুলিশ অভিযান জন্ম-মৃত্যুর রেজিস্টার খতিয়ে দেখতে তল্লাশি
কুলতলী বিধানসভার নটি গ্রাম পঞ্চায়েত সহ জেলা জুড়ে একাধিক পঞ্চায়েতে তল্লাশি চালাল পুলিশ।
পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন খাতা খতিয়ে দেখাই ছিল অভিযানের উদ্দেশ্য।
সূত্রের খবর, রেজিস্টার খাতায় কোনও অসঙ্গতি আছে কিনা তা যাচাই করতেই পঞ্চায়েত দপ্তরের নির্দেশে এই অভিযান। রাজ্য জুড়ে পঞ্চায়েতে পঞ্চায়েতে এই একই ধরনের তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।
পুলিশের এই অভিযানে পঞ্চায়েত কর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

