১২টি দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে রিভিউ বৈঠকে নবান্ন।

১২টি দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে রিভিউ বৈঠকে নবান্ন।

কাল বিভিন্ন জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, দপ্তরের সচিবদের নিয়ে রিভিউ বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থ। স্বরাষ্ট্র দপ্তর, স্বাস্থ্য দপ্তরের মতো দপ্তর গুলি নিয়ে কাল রিভিউ বৈঠক করতে চলেছেন মুখ্যসচিব। বিপর্যয় মোকাবিলা দপ্তর, বিদ্যুৎ দপ্তর, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর,সেচ, ভূমি ও ভূমি রাজস্ব, কৃষি, স্বাস্থ্য, শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, এবং নগর উন্নয়ন দপ্তর নিয়ে রিভিউ বৈঠক করবেন মুখ্য সচিব। ১২ টি দপ্তরের মাধ্যমে যে প্রকল্পগুলি পরিচালিত হয় সেই কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক ও রিপোর্ট নেবেন মুখ্য সচিব। আলোচনায় উঠতে পারে মুর্শিদাবাদ প্রসঙ্গ।আলোচনা হতে চলেছে জাল ওষুধ নিয়েও। কাল দুপুর দুটো থেকে নবান্নে এই উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *