প্রভাব পড়লো বিড়ি ব্যবসায়
সামসেরগঞ্জে গন্ডগোলের জেরে এলাকার দরিদ্র মানুষ বিড়ি বেঁধে খান অনেকেই । প্রতিদিন প্রায় দেড় হাজার বিড়ি বাঁধেন এক- একজন। সেই বিড়ি কিনছেন না কেউ, এমনটাই অভিযোগ বিড়ি শ্রমিকদের। তাদের দাবি, বাড়িতে হাজার হাজার বিড়ি পড়ে রয়েছে । ওই বিড়ি নষ্ট হয়ে যাচ্ছে। মজুরী পাচ্ছেন না। সংসার চলবে কি করে সেই চিন্তা তাঁদের চোখেমুখে। স্থানীয় বিড়ি মার্চেন্টরা জানাচ্ছেন, বিড়ি হচ্ছে কাঁচা ব্যবসা, বাড়িতে দুদিনের বেশি রাখা যায়না। বিড়ি বিক্রি করতে আসছেন না। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

