বাংলাদেশে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটায় ভাঙচুরের তীব্র নিন্দা করেছে ভারত l ৮ জুন, ২০২৫ তারিখে সিরাজগঞ্জ জেলায় অবস্থিত ‘রবীন্দ্র কাছারিবাড়ি’ নামে পরিচিত এই ঐতিহাসিক বাড়িতে একটি উচ্ছৃঙ্খল জনতা হামলা চালায় এবং ভাঙচুর করে।ভারত এই জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে, এটি নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি এবং তাঁর অন্তর্ভুক্তিমূলক দর্শন ও শিক্ষার প্রতি অসম্মান।ভারত আরও উল্লেখ করেছে যে, এই হামলা চরমপন্থীদের দ্বারা সহনশীলতার প্রতীক এবং বাংলাদেশের সমন্বিত সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্য মুছে ফেলার একটি সুপরিকল্পিত প্রচেষ্টার অংশ। ভারত অন্তর্বর্তী সরকারের কাছে চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অনুরোধ করেছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এমন ঘটনা দুঃখজনকভাবে বারবার ঘটছে বলেও ভারত উদ্বেগ প্রকাশ করেছে।