সোনারপুরে মদের আসরে ডেকে খুন বন্ধুকে

সোনারপুরে মদের আসরে ডেকে খুন বন্ধুকে ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৩ এপ্রিল:মদের আসরে ডেকে নিয়ে এসে বন্ধুকে খুনের অভিযোগ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রাজপুত্র সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুভাসপল্লী মাঠে। মৃতের নাম বিশাল সাউ (২৫)। বাড়িতে তার স্ত্রী আড়াই মাসের ছেলে আছে। বছর খানেক আগে বিয়ে হয়। ছাতু বিক্রি করত। ফোন করে রাত্রি ১০টা ৪২ নাগাদ ডাকে। তাকে বাড়ি থেকে ডেকে আনে আকাশ পাইক নামে তার এক বন্ধু। আকাশ ছাড়াও রাকেশ ও রাহুল নামে আরও দুজন ছিল। স্ত্রী বারণ করলেও জোর করে আসে। তারাই তাকে মারধর করে মাঠের মধ্যে ফেলে চলে যায়। ঘটনায় এই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যরাতে প্রায় ১টার সময় পরিবারের লোক বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোররাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য।

Read More

ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যু আটকাতে অভিনব উদ্যোগ

ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যু আটকাতে অভিনব উদ্যোগ ওয়েব ডেস্ক উত্তরের কলম,৩ এপ্রিল: ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যু আটকাতে বিশেষ উদ্যোগ নিল বনদপ্তর। চাপড়ামারি জঙ্গল সংলগ্ন রেললাইনের ধারে বসানো হয়েছে এআই প্রযুক্তিভিত্তিক অত্যাধুনিক যন্ত্র (AI Device)।এই জঙ্গলে কয়েক বছর আগে ট্রেনের ধাক্কায় একটি গর্ভবতী হাতির মৃত্যু হয়েছিল। তারপর থেকেই বন দপ্তর এই ধরনের ঘটনা এড়াতে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্র ব্যবহার করছে। যার মধ্যে এটি অন্যতম। যদি হাতি রেললাইন বা আশেপাশের এলাকায় চলে আসে, তাহলে অটোমেটিকভাবে বন দপ্তর এবং রেল দপ্তরকে এসএমএস পাঠিয়ে সতর্ক করবে চাপড়ামারি জঙ্গলে বসানো এই উন্নতমানের এআই যন্ত্রটি। পাশাপাশি হাতি বা অন্য কোনও বন্যপ্রাণী রেললাইনের কাছে আসার বিষয়টি ওই যন্ত্রে থাকা ক্যামেরা ছবির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরকে জানাবে। এপ্রসঙ্গে উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি বলেন, ‘এ ধরনের যন্ত্র চাপড়ামারিতে হাতির করিডোরে বসানো হয়েছে। এতে হাতির মৃত্যুর ঘটনা কমে আসবে বলে আশা করা যাচ্ছে।’

Read More

গ্রাহকের আপত্তিকে তোয়াক্কা না করে এক প্রকার ভুল বুঝিয়ে লাগানো হচ্ছে স্মার্ট মিটার

গ্রাহকের আপত্তিকে তোয়াক্কা না করে এক প্রকার ভুল বুঝিয়ে লাগানো হচ্ছে স্মার্ট মিটার. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৩ এপ্রিল:রাজ্যসভা বিধানসভা কিংবা লোকসভায় উত্থাপন ছাড়া, গ্রাহকদের কোনরকম অবগতি ছাড়া কিংবা সাধারণ মানুষের উদ্দেশ্যে কোনরকম মাইকিং কিংবা সরকারি নির্দেশ না দেখিয়েই বিদ্যুতের মতন একটি অত্যাবশ্যকীয় বিষয়ে গ্রাহকদের একপ্রকার সম্পূর্ণভাবে আঁধারে রেখে নিঃশব্দে বসানো হচ্ছে স্মার্ট মিটার এমনই অভিযোগ বেশ কিছু গ্রাহকের।গ্রাহকদের জন্যই উন্নয়ন আর তাদের কাছে বিষয় স্পষ্ট না হলে তারা কেনই বা লাগাবেন? কেউ ভয়ে কেউবা পরবর্তীতে সুযোগ না থাকার জন্যই একে অন্যের দেখে অন্যেরা কিছু না বুঝেই লাগালেও কিছু ব্যতিক্রমী গ্রাহক আছেন যারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছেন।নদীয়ার শান্তিপুর চৌগাছা পাড়ার বাসিন্দা অতনু সাহার বাড়িতে আজ শান্তিপুর বিদ্যুৎ অফিস থেকে কিছু ঠিকা কর্মী স্মার্ট মিটার লাগাতে আসলে তিনি আপত্তি জানান, তিনি তাদের কাছে জানতে চান স্মার্ট মিটার বাধ্যতামূলক কিনা উত্তর না পেয়ে তিনি বিদ্যুৎ অফিসের আধিকারিক কে জানতে চান তিনি অবশ্য বাধ্যতামূলক নয় বলেই জানান যদিও এরই মধ্যে ওই ঠিকা কর্মীরা তার পুরনো মিটার খুলে নতুন স্মার্ট মিটার বসিয়ে দেন যদিও প্রবল আপত্তির কারণে পরবর্তীতে সিদ্ধান্ত বদল করে আবারও পুরানো মিটার বসাতে বাধ্য হন ওই ঠিকা কর্মীরা।এ ব্যাপারে অতনু বাবু বলেন, শান্তিপুরে জন উদ্যোগের যে আন্দোলন চলছে তা থেকে তিনি উদ্বুদ্ধ হয়েছেন এবং গ্রাহকদের মনে থাকা খুব স্বাভাবিক প্রশ্নগুলোর জন্যই এই গণ আন্দোলন গড়ে উঠছে। সেক্ষেত্রে তিনি তাদের সদস্য না হলেও, বিদ্যুৎ দপ্তরের কাছে সংগঠনের প্রশ্নর সাথে তারও জিজ্ঞাস্য। আর এর সদুত্তর পেলে তবেই তিনি লাগাবেন। যদিও এবিষয়ে জন উদ্যোগের সদস্য প্রসেনজিৎ সাহা জানাচ্ছেন, তারা ধারাবাহিকভাবে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর খুঁজতে বিদ্যুৎ দপ্তরে গিয়েছিলেন কিন্তু উচ্চ মহলের নির্দেশ বলে জানতে পারলেও তার লিখিত কোন অর্ডার দেখতে পাইনি। এমনকি বাধ্যতামূলক নয় বলেও জানতে পারা যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রাহকদের সিকিউরিটি মানি জমা করা হয়, আর তাতেই স্পষ্ট পোস্ট পেডের বিষয়টি তবে কোনরকম প্রিপেইড চালু করার জন্য মাইকিং যদি হতো তাহলে হয়তো অনেকেই আপত্তি জানতো আর সেই কারণেই সুকৌশলে পর্ষদের লাভের জন্য এই সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। গ্রামের এবং শহরের প্রান্তিক অনেক পরিবারে এখনো পর্যন্ত ব্যবহার হয় না সেই কারণে স্মার্ট মিটারের ব্যবহারও তাদের কাছে অপ্রাসঙ্গিক।তাই যাদের ইচ্ছা আছে তারা লাগাক, কিন্তু যারা এ বিষয়ে বুঝতে চান অথচ কর্তৃপক্ষ বোঝাতে পারছে না অথচ তাদের বাড়িতে স্মার্ট মিটার জোর করে লাগিয়ে দেওয়া হচ্ছে এমন ঘটনার খবর পেলে সংগঠনগতভাবে নিশ্চয়ই সেই গ্রাহকের পাশে থাকবে জন উদ্যোগ।

Read More

পাথরপ্রতিমার ঘটনার পর আতঙ্কিত বাজি ব্যবসায়ীরা

পাথরপ্রতিমার ঘটনার পর আতঙ্কিত বাজি ব্যবসায়ীরা. ওয়েন ডেস্ক, উত্তরের কলম,৩ এপ্রিল:পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয়েছে একই পরিবারের আটজনের।বেআইনিভাবে বাড়িতে বাজি মজুত করে রাখার কারণেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকেই আতঙ্কিত বাজি ব্যবসার সাথে যুক্ত মানুষজন। পাথরপ্রতিমায় এই ঘটনার পর মহেশতলা এবং বজবজ থানার উদ্যোগে বিভিন্ন জায়গায় চলছে মাইকিং। সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। ভোটের সময় যেভাবে দেওয়াল লিখে প্রচার করা হয় সেই ভাবেই বাজি নিয়ে সতর্কবার্তা দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার করা হচ্ছে।প্রসঙ্গত উল্লেখ্য মহেশতলার পুটখালীতে ২০ মার্চ ২০২৩ সালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাণ যায় প্রতিবেশী নাবালিকা সহ মোট তিনজনের। তারপর বজবজ ২০২৩ সালে ২১ মে একটি বাজি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাতেও মৃত্যু হয় তিনজনের।এরপরই প্রশাসনিকভাবে ক্লাস্টার তৈরীর ঘোষণা করা হয়। ঘোষণা হবার পর ক্লাস্টার তৈরীর জমি চিহ্নিত করা হয় এবং রাস্তা সম্প্রসারণের কাজ বেশ কিছুটা এগিয়েছে বলে দাবি বাজি ম্যানুফ্যাকচার এবং সেলিং কর্মচারী ইউনিয়নের সভাপতি মোল্লা মহম্মদ ইকবাল হোসেনের।তার আরো দাবি প্রথমে ২৪ বিঘা জমি নিয়ে শুরু হবে ক্লাস্টার, তার মধ্যে সরকারি জমি রয়েছে প্রায় সাত বিঘা। বাকি জমি অধিগ্রহণ করা হচ্ছে। মহেশতলা এবং বজবজ এলাকার বাজি ব্যবসায়ীদের জন্য হচ্ছে এই ক্লাস্টার। স্থানীয় বাজি ব্যবসায়ীদের দাবি এই ক্লাসটার তৈরি হলে উপকৃত হবেন তারা। পাশাপাশি দুর্ঘটনা এড়ানো যাবে।দ্রুত ক্লাস্টার তৈরীর দাবি স্থানীয় বাজি ব্যবসায়ীদের।

Read More

“অনেক হয়েছে, এবার জাল ওষুধের তদন্ত বন্ধ করুন।”রাজ্য স্বাস্থ্য দপ্তরের ড্রাগ কন্ট্রোল অফিসার কে হুমকি ফোন।

“অনেক হয়েছে, এবার জাল ওষুধের তদন্ত বন্ধ করুন।”রাজ্য স্বাস্থ্য দপ্তরের ড্রাগ কন্ট্রোল অফিসার কে হুমকি ফোন। তদন্ত বন্ধ করার জন্য দিল্লি থেকে হুমকি ফোন। হুমকি ফোনে এবার পুলিশের কাছে অভিযোগ। বিধান নগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ড্রাগ কন্ট্রোল অফিসারের অভিযোগ। নবান্নের নির্দেশে অভিযোগ পুলিশে। দুই থেকে তিনবার ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তদন্ত বন্ধ করার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ। হুমকি ফোন নিয়ে স্বাস্থ্য দপ্তর আজ বৈঠকে বসে। তারপরই নবান্নের নির্দেশে পুলিশের কাছে অভিযোগ জানায় ওই অফিসার বলে সূত্রের খবর। যে নম্বরে ফোন এসেছিল সেই নম্বরকে উল্লেখ করেই বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ জানানো হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

Read More

গুজরাটের প্রতারকদের কাছ থেকে উদ্ধার ২কোটি ৫৫ লাখ ৪২৭.

গুজরাটের প্রতারকদের কাছ থেকে উদ্ধার ২কোটি ৫৫ লাখ ৪২৭. ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ২ এপ্রিল:২কোটি ৫৫ লাখ ৪২৭ উদ্ধার বারুইপুর জেলা পুলিশের৷ যা এখনও পর্যন্ত রেকর্ড৷ গুজরাটের প্রতারকদের কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা অমিত কুমার কুণ্ডু। একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন নরেন্দ্রপুরের বাসিন্দা অমিত কুমার কুণ্ডু। সম্প্রতি তিনি অবসর নিয়েছেন।অনলাইনে তিনি ইনভেস্টমেন্টের কিছু স্কিম পান। পর্যায় ক্রমে তিনি ভালো রিটার্নের আশায় তার জমানো টাকা ইনভেস্ট করেন ৷ তারপর যখন তিনি টাকা তোলার চেষ্টা করেন তখন বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন৷ সাথে সাথেই তিনি বারুইপুর সাইবার ক্রাইম থানায় ৩১শে জানুয়ারী অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে ব্যাঙ্কে ৫৬ লক্ষ টাকা ফ্রিজ করে তা উদ্ধার করে পুলিশ। পরবর্তীকালে তদন্ত পর্যায়ক্রমে চালিয়ে গিয়ে সোর্স ও বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে গুজরাতে একটি প্রতারণা চক্রের হদিস পান। এই প্রতারণাচক্রের মুল কিংপিন কে পিনের হদিস পান।যিনি আপাতত একটি সাইবারক্রাইম প্রতারণার মামলায় পুনে পুলিশের হেফাজতে আছেন ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে ও তদন্ত চালিয়ে বাকি টাকা উদ্ধার করে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেন, অনলাইনে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আরও সচেতন হতে হবে। ভুলভাল জায়গায় ইনভেস্ট করা উচিত নয় ৷ তাছাড়া অতিরিক্ত রিটার্নের লোভে পড়ে ইনভেস্ট করলে প্রতারিত হওয়ার সম্ভবনা থাকে। এছাড়া ডিজিটাল অ্যারেস্ট নিয়েও তিনি সবাইকে সচেতন করেন৷ টাকা উদ্ধার হওয়ায় খুশি অমিত কুমার কুণ্ডু৷ তিনি বলেন পুলিশের তৎপরতায় এই টাকা উদ্ধার সম্ভব হয়েছে।

Read More

ইঁদুর মারতে সেমাইতে বিষ,পড়ে থাকা সেমাই খেয়ে চার শিশুর জীবন বিপন্ন.

ইঁদুর মারতে সেমাইতে বিষ,পড়ে থাকা সেমাই খেয়ে চার শিশুর জীবন বিপন্ন. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২ এপ্রিল:ইঁদুর মারতে বাড়িতে সেমাইয়ে বিষ। পড়ে থাকা সেমাই খেয়ে জীবন বিপন্ন চার শিশুর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঢোলা থানা মেহেরপুর এলাকায়।জানা যায়,পাইক পরিবারে ইদুরের বড় উৎপাত হয়েছিল ইঁদুর মারার জন্য দোকান থেকে সেমাই কিনে সেই সেমাইতে ইঁদুর মারার বিষ মাখানো হয় পরবর্তীকালে ঘরের চতুর দিকে দিলে আজ সকালে সেই সেমাই পাইক পরিবারের দুই শিশু এবং আল্লাহর পরিবারে দুই শিশু খেয়ে নেয়। খাবার পরই অসুস্থ হয়ে পড়ে চারজন,তড়িঘড়ি করে তাদের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।চার শিশুর বয়স যথাক্রমে পাঁচ থেকে আট।বর্তমানে চারজন শিশুর জীবন বিপন্ন। হাসপাতালেই প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ডায়মন্ড হারবার হসপিটালে স্থানান্তরিত করা হয়।

Read More

শিলিগুড়িতে বন্ধুর ঘরেই খুন হল নাবালিকা! দেহ নিয়ে যেতে দেখেন বাসিন্দারা

শিলিগুড়িতে বন্ধুর ঘরেই খুন হল নাবালিকা! দেহ নিয়ে যেতে দেখেন বাসিন্দারা. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২এপ্রিল:ফুলবাড়ী জ্যোর্তিময় কলোনিতে ১৪বছর বয়সী এক নাবালিকাকে খুন। গতকাল অভিযুক্ত তরুণ দাবি করে ঝোপ থেকে নাবালিকার দেহ পাওয়া গিয়েছে।যদিও ঘটনা নতুন মোড় নিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তরুণ তার ঘর থেকে নাবালিকার দেহ নিয়ে বের হয়। এরপর গাড়িতে তার দেহ উঠানো হয়েছে।তরুণকে এলাকাবাসীরা জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, নেশা করার ফলে অচৈতন্য হয়ে পড়েছে নাবালিকা। এই ঘটনায় ইতিমধ্যে ২জনকে আটক করেছে এনজেপি থানার পুলিশ। প্রসঙ্গত, মঙ্গলবার শিলিগুড়ি উত্তরকন্যা কাছে রাস্তার পাশে একটি জঙ্গল থেকে এক নাবালিকার মৃত দেহ উদ্ধার হয়, পরিবার সূত্রে জানাযায়, মঙ্গলবার দুপুর নাগাদ বান্ধবীদের সাথে বাড়ি থেকে তিনবাত্তি মোরে বিরিয়ানি খাবার নাম করে বেরিয়ে ছিল নাবালিকা। তবে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাবার পর মেয়ের বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান পরিবারের লোকজন। এরপর হঠাৎ সেই নাবালিকার বন্ধু নাবালিকার পরিবারকে ফোন করে, এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানায়। পরে নাবালিকাকে মৃত অবস্থায় বাড়ীতে নিয়ে আসে। তারপর সেই নাবালিকাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Read More

বাঁধের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নদীর পাড়ের বাসিন্দারা.

বাঁধের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নদীর পাড়ের বাসিন্দারা. ওয়েব ডেস্ক উত্তরের কলম,২ এপ্রিল:উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সন্দেশখালি এই দুটি ব্লকে ভরা কটালে রায়মঙ্গল ছোট বড় কলা গাছি বিদ্যাদরি নদী একাধিক জায়গা বসে গেছে আবার ছোট কলা গাছের নদীর প্রায় ৫০ ফুট বাঁধ ভেঙে গেছে সেখানে নদী বাদের কাজ সকাল থেকে শুরু হয়েছে যাতে বাঁধ রক্ষা করা যায় এদের মধ্যে সন্দেশখালি এক ও দু নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের কাজে লাগিয়ে সেখানে বান্দার মধ্যে কাজ চলছে, ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রামীন নোংরা জল ঢুকে পড়েছে যার কারণে ক্ষতি হয়েছে প্রচুর চাষের জমি থেকে শুরু করে সবজি ফসল নতুন করে যাতে বড় বিপদ না হয় তার জন্য সকাল থেকে নদী বাঁধের কাজ শুরু করেছে প্রশাসন। কিন্তু নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ, এস তাই কংক্রিটের বাদ না হলে আমাদের জীবন জীবিকা ভিটে মাটি ছেড়ে চলে যাবে ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে জমি তাই কোন প্রাকৃতিক বিপর্যয় আসলে বিভিন্ন সময়ে আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাই আমরা চাই কংক্রিটের বাঁধ পাশাপাশি নদী সংস্কার।সন্দেশখালি সেচ দপ্তরের কর্মী পূর্ণেন্দু নাথ বলেন, সামনেও ভরা কোটাল এর আগে সব কাজ সম্পন্ন হবে সকাল থেকে আমরা সন্দেশখালীর একাধিক জায়গায় নদী বাঁধের কাজ শুরু করেছি সেখানে যাতে বড় বিপর্যয় না হয় তার সব রকম ব্যবস্থা করে দিবারাত্র কাজ করে সেই বাঁধ মাঝুমতি ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছি।

Read More

সল্টলেকে অভিনব কায়দায় চুরির মূল পান্ডা গ্রেপ্তার বিধাননগর থানার পুলিশের হাতে

সল্টলেকে অভিনব কায়দায় চুরির মূল পান্ডা গ্রেপ্তার বিধাননগর থানার পুলিশের হাতে ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২ এপ্রিল: সল্টলেক সুকান্ত নগর এলাকায় অভিযুক্ত যুবক হাতে একটি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতো।মুলত সকাল বেলায় ঘুরে বেড়াতো। কারণ ওই সময়ে কেউ প্রাতঃভ্রমণে বেরোতো বা কেউ বাজারে। আর সেই সুযোগে ঘরের মধ্যে ঢুকে গিয়ে মোবাইল, ল্যাপটপ চুরি করে পালিয়ে যেত। গত ১৫ তারিখে বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অভিযুক্ত দিলসাত শাহ কে গ্রেপ্তার করে। আজ তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।পুলিশ সূত্রে খবর এর বিরুদ্ধে বিভিন্ন জেলায় অভিযোগ রয়েছে।

Read More