বাইক কিনতে আসার সময় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত চার নিহত
বাইক কিনতে আসার সময় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত চার নিহত এক. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৭ এপ্রিল: কুলতলী থেকে একটি বাইকে চেপে তিনজন বারুইপুরে আসছিল বাইক কিনতে। অন্যদিকে বারুইপুর সূর্যপুর বুলবুলিয়ার ২ বাসিন্দা বাইকে চেপে বারুইপুর থেকে বাড়ির দিকে ফিরছিল।কুমারহাট স্কুল মোড় ও চাঁদখালী মোড় এর মধ্যস্থলে,জল ট্যাঙ্কের কাছাকাছি ব্যাকের মুখে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ছিটকে পড়ে দুটি বাইকে থাকা পাঁচজন।গুরুতর অবস্থায় এলাকাবাসীরা পাঁচজনকেই নিয়ে আসে বারুইপুর মহকুমা হাসপাতালে। ৩৫ বছর বয়সী সাদ্দাম হোসেনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বাকি চারজনের অবস্থার অবনতি ঘটলে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।রাস্তার উপরে বালি পড়ে থাকার কারণেই দুর্ঘটনা বলে এলাকাবাসীদের মত।আহত তিনজন গিয়াস উদ্দিন গায়েন (৪২)আমানউল্লা গায়েন(৩৬) সাগির গায়েন(২২)।তিনজনই কুলতলী থানা এলাকার মহিষমারি ও কীর্তনখোলা এলাকার বাসিন্দা। মৃত সাদ্দাম হালদার (৩৫) গুরুতর আহত নাজির হালদার(৪০) বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুর বলবলিয়া এলাকার বাসিন্দা।

