স্ত্রী কে খুন করে আত্মঘাতী স্বামী

স্ত্রী কে খুন করে আত্মঘাতী স্বামী।ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী কে খুন করে একই ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন স্বামী l জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের গদাধর কলোনি ঘটনা।

Read More

ডিভিসি কে কড়া ইমেইল রাজ্যের।

ডিভিসি কে কড়া ইমেইল রাজ্যের। গত ২৪ ঘন্টায় জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। আর তাতেই ক্ষুব্ধ নবান্ন। “মাইথন ও পাঞ্চেত জলাধারগুলির জল ধারণ যে ক্ষমতা রয়েছে তাতে জল ধরে রাখতে সক্ষম এই জলাধার গুলি। তারপরেও কেন লাগাতার জল ছাড়া হচ্ছে।” প্রশ্ন তুলে পর পর ইমেইল ডিভিসিকে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার(west division )এর। নবান্নের নির্দেশে পরপর ইমেইল ডিভিসিকে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে পরপর ইমেইল ডিভিসি কে রাজ্যের।”ডিভিসির জলাধার গুলি থেকে জল ছাড়ার দরুন যা যা ক্ষতি হবে তার দায় নিতে হবে ডিভিসিকেই।” ইমেইলে উল্লেখ-রাজ্যের। ডিভিসির জলধার গুলি থেকে গত ২৪ ঘন্টায় জল ছাড়ার পরিমাণ বাড়ার দরুন হুগলি, সহ একাধিক এলাকার নতুন করে প্লাবিত হতে শুরু করেছে।

Read More

রাজ্যের চার জেলায় প্লাবিত পরিস্থিতি দেখার জন্য তৈরি হল বিশেষ টিম।

রাজ্যের চার জেলায় প্লাবিত পরিস্থিতি দেখার জন্য তৈরি হল বিশেষ টিম। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলি এই চার জেলায় তৈরি করা হলো বিশেষ টীম প্লাবিত পরিস্থিতি দেখার জন্য। পশ্চিম মেদিনীপুর জেলার জন্য চারজন আইএএস অফিসার কে নিয়ে বিশেষ টিম তৈরি করা হল।জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সচিব সুরেন্দ্র গুপ্তর নেতৃত্বে এই চারজনের টিম পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন জেলা প্রশাসনকে। পূর্ব বর্ধমানে সচিব পর্যায়ে এর দুই আইএএস অফিসার, বীরভূমে শিল্প দপ্তরের সচিবের নেতৃত্বে দুই আইএএস অফিসার ও হুগলি জেলায় স্কুল শিক্ষা দপ্তরের সচিবের নেতৃত্বে দুই আইএএস অফিসার কাজ করবে। প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা, ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করা সহ জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পরামর্শ দেবে এই টিম। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলায় জেলায় থাকবে এই টিম।নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্য সচিব।

Read More

রক্তাক্ত, ক্ষতবিক্ষত ও পোড়া এক যুবককে উদ্ধার

রক্তাক্ত, ক্ষতবিক্ষত ও পোড়া এক যুবককে উদ্ধার l প্রাথমিক অনুমান খুন করার চেষ্টা l ঘটনার তদন্তে পুলিশ। ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের জয়ঘাটা বাজার এলাকায় । আহত যুবক সৌভিক ঘোষ (22) ।

Read More

দিন দুপুরে ধারালো অস্ত্র দিয়ে কোপ l

দিন দুপুরে ধারালো অস্ত্র দিয়ে কোপ l এক বেসরকারি সংস্থার ডেলিভারি কর্মীকে। বর্ষার জমা জল ছিটকে যাওয়া কে কেন্দ্র করে বচসা সরকারি কারখানার কর্মরত কর্মীদের l রাস্তায় ফেলে বেসরকারি ডেলিভারি সংস্থা র কর্মীদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ।ধারালো অস্ত্র দিয়ে মার বলে অভিযোগ।

Read More

বন্ধ ঘরে মায়ের মৃতদেহে

বন্ধ ঘরে মায়ের মৃতদেহে , পাশেই অচৈতন্য ছেলে ,মৃত্যু পোষ্যর হোয়াটসঅ্যাপের আত্মঘাতী নোটপশ্চিম বর্ধমান জেলার রাশডাঙা অঞ্চলে ঘটনা। পুলিশ স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে যুথিকা দেবীকে তাঁর বিছানায় মৃত অবস্থায় পায়। তাঁর ছেলে পুষানকে অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়। তাঁদের তিনটি পোষা শারমেয় ঘরে মৃত অবস্থায় ছিল। ঘরটি ভিতর থেকে তালাবদ্ধ ছিল।প্রাথমিক তদন্তে পুলিশ এই ঘটনাকে আত্মহত্যার চেষ্টা বলে মনে করছে। জানা যায় যুথিকা ও পুষানের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল l আত্মহত্যার চেষ্টার আগে পুষান তাঁর এক বন্ধুর কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি আত্মঘাতী নোট পাঠিয়েছিলেন, যেখানে তিনি তিন-চারজনের নাম উল্লেখ করেছেন।

Read More

ঝাড়খন্ড থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে বীরভূম পুলিশ।

ঝাড়খন্ড থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে বীরভূম পুলিশ।জামতারা ব্যবসায়ী জামাল আনসারী। তাক অপহরণ করে দুষ্কৃতীরা। অপহরণের অভিযোগ পেয়ে ঝাড়খন্ড পুলিশ যোগাযোগ করে বীরভূম পুলিশের সঙ্গে । আজ রাত ৩.৩০ নাগাদ দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করে খয়রাশোল থানার পুলিশ । পাঁচড়া মোড়ের কাছে অপহৃত ব্যক্তিকে গাড়ি থেকে ফেলে দেয় দুষ্কৃতীরা।

Read More

দার্জিলিং জেলার কাশিয়াং এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কে গুরুত্ব রাজ্যের।

দার্জিলিং জেলার কাশিয়াং এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কে গুরুত্ব রাজ্যের। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডাওহিল ক্যাম্পাসে চালু হচ্ছে নয়া কোর্স। “ইন্টার ডিসিপ্লিনারি ইন্টিগ্রেটেড মাস্টার্স প্রোগ্রাম ইন পাবলিক এডমিনিস্ট্রেশন” নামে কোর্স চালু সিদ্ধান্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কার্শিয়াং ক্যাম্পাসে। নয়া এই কোর্স চালুর জন্য সাতটি নয়া পদের তৈরি সিদ্ধান্ত। সাতটি অধ্যাপক পদে নিয়োগ হবে ডাওহিল ক্যাম্পাসে এই কোর্স পড়ানোর জন্য। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

Read More

রাজ্যে ফের আরও একটি শিল্প পার্ক।

রাজ্যে ফের আরও একটি শিল্প পার্ক। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানা এলাকায় মঙ্গলপুর মৌজা ও ভক্তারনগর মৌজা এর মোট ২০৫. ০১ জমি নিয়ে তৈরি হবে এই শিল্প পার্ক। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে এই শিল্প পার্ক তৈরীর জন্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর জমি দিল রাজ্যের শিল্প উন্নয়ন নিগম কে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্ত অনুমোদন করা হলো।

Read More

বালাসরের রেল দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের চাকরি।

বালাসরের রেল দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের চাকরি। চাকরি দেওয়ার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। রেল দুর্ঘটনায় মৃত ১৩ জনের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত আজ মন্ত্রিসভার বৈঠকে। হোম গার্ড ভলেন্টিয়ার হিসেবে তাদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ২০২৩ সালে ২রা জুন বালাসরে রেল দুর্ঘটনা ঘটে।

Read More