মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মিটলো কোচবিহারের মূর্তি জট।কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অফিসের সামনে মহারাজা জগদীপেন্দ্র ভূপবাহাদুরের মূর্তি বসানোকে কেন্দ্র করে চলছিল টানাপোড়ন। পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেছিলেন কোচবিহার শহরে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের পাঁচটি মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। তারই নিরিখে একটি মূর্তি কোচবিহার শহরের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অফিসের সামনে মূর্তি বসানোর জন্য পুরসভার কর্মীরা সেখানে গিয়ে কাজ শুরু করে। কিন্তু আশ্চর্যরখম ভাবে কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসন সেই কাজ বন্ধের নির্দেশ দেয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহকে ফোন করে মূর্তি বসানোর ব্যাপারে নির্দেশ দিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।