দেখা মিললো বাঘের।
দেখা মিললো বাঘের। জলপাইগুড়ি র পাতকাটা গ্রামে। সকালে গরু চড়াতে গিয়ে চিতা বাঘের দেখা পান স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে আসেন বন কর্মীরা। চারপাশে ঝোপঝাড় থাকায় বাঘের হদিস করতে পারেননি তারা
দেখা মিললো বাঘের। জলপাইগুড়ি র পাতকাটা গ্রামে। সকালে গরু চড়াতে গিয়ে চিতা বাঘের দেখা পান স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে আসেন বন কর্মীরা। চারপাশে ঝোপঝাড় থাকায় বাঘের হদিস করতে পারেননি তারা
পানিহাটীতে যুবক যুবতীর অবৈধ সম্পর্ক সালিশি সভা কাউন্সিলারের পানিহাটি ২৫ নম্বর ওয়ার্ডের এক যুবক-যুবতীর মধ্যে অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠে। সেই অভিযোগকে কেন্দ্র করে শালিশি সভা বসে ওয়ার্ড অফিসে। সালিশি সভায় ডেকে যুবক ও যুবকের দিদিকে মারধর করার অভিযোগ ওঠে কাউন্সিলার বিরুদ্ধে। কাউন্সিলার বিরুদ্ধে খরদহ থানায় অভিযোগ করে আক্রান্ত দিদি।
এক যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা। কুয়ো থেকে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোকেদের অভিযোগ খুন করা হয়েছে ওই যুবতীকে। এ ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। কুলটি থানার নিয়ামতপুর লাইনপাড়া এলাকার ঘটনা।
৪ জন সাব ইন্সপেক্টর সাসপেন্ডেডট্রাক থামিয়ে টাকা তোলার অভিযোগ। সেই অভিযোগে আজ নিউ আলিপুর থানা এলাকায় ট্রাক চালকরা বিক্ষোভ করেন। সেই ঘটনায় নিউ আলিপুর পিএস এর ৪ জন সাব ইন্সপেক্টরকে সাসপেন্ডেড করে।
খেলতে গিয়ে গোলায় ফাঁস লেগে মৃত্যু lমৃত শিশুর নাম আদিত্য ঘোষ(৯)। তৃতীয় শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই খেলা করছিল। কিছুক্ষণ পর সেই ঘরের দরজা খুলে তার মা দেখেন ছোট ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খেলতে গিয়ে কোনভাবে গলায় দড়ি আটকে গিয়ে মৃত্যু হতে পারে এমনটাও মনে কড়ছে স্থানীয়রা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে যোগ দিচ্ছে রাজ্য। বৃহস্পতিবার রাঁচিতে ইস্টার্ন জোনাল কাউন্সিল এর মিটিং রয়েছে। সেই বৈঠকে যোগ দিচ্ছেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্য সচিব, অর্থ সচিব ও এই বৈঠকে যোগ দেবেন বলেই নবান্ন সূত্রে খবর।
গ্রামবাসীর রোষের মুখে পুলিশ টোটো চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চরম উত্তেজনা কালিয়াচকের চাঁদপুর গ্রামে। এক নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রামবাসীরা আটকে রেখে মারধর করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপরেই চড়াও হয় জনতা। এক পুলিশকর্মী ও এক সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে।
দিলীপ ঘোষ কে দিল্লিতে তলব বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের
কুমারগঞ্জের নিখোঁজ নাবালিকা স্কুলছাত্রীর দেহ উদ্ধার l ঘটনায় মৃতার মেসোকে গ্রেফতার করলো কুমারগঞ্জ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম বিজয় কিস্কু। পুরনো বিবাদের জেরেই ওই নাবালিকা খুন করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
আগামীকাল কলকাতায় আসছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। আগামীকাল সন্ধ্যেবেলায় কলকাতায় আসছেন তিনি। জম্মু-কাশ্মীরের পর্যটন নিয়ে এক অনুষ্ঠানে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হতে পারে ওমর আব্দুল্লা এর।