অন্যকে বাবা মা দেখিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ

অন্যকে বাবা মা দেখিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ প্রায় ১৬ বছর আগে মারা গিয়েছেন কাকদ্বীপের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে বাসিন্দা ভগীরথ দাস। বর্তমান তাঁর পরিবারে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। কিন্তু খাতায়-কলমে এখন তিনি ১২ জন সন্তানের বাবা। নতুন খসড়া তালিকায় এঁদের প্রত্যেকেরই নাম রয়েছে।ভগীরথ বাবুর এপিক নম্বর ব্যবহার করে আরও সাতটি ভোটার কার্ড তৈরি করা হয়েছে বলে অভিযোগ। এসআইআরের কাজ শুরু হতেই এই তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, ভগীরথ বাবুর তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বর্তমান তার স্ত্রী ও দুই ছেলে বাড়িতে থাকেন।

Read More

চিতা বাঘের হামলায় আহত শিশু

চিতা বাঘের হামলায় আহত শিশু চিতা বাঘের হামলায় আহত শিশু ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি কলাবাড়ি চা বাগানে। আহত শিশু পত্রিকা ওরাও (১০) কারবালা চা বাগানের বাসিন্দা। শিশুকে বাড়ির উঠোন মা খাওয়াচ্ছিলেন সেই সময় একটি চিতাবাঘ বাড়ির উঠোন শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এলে শিশুটিকে ফেলে চা বাগানে পালিয়ে যায় চিতা বাঘ টি।

Read More

SIR ‘নিখোঁজ’, বাস্তবে বাড়িতেই

SIR ‘নিখোঁজ’, বাস্তবে বাড়িতেইSIR ‘নিখোঁজ’, বাস্তবে বাড়িতেই রয়েছেন—এমন অভিযোগ।দুর্গাপুর পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকার অন্তত ১০ জন বাসিন্দা। রাখি বটব্যাল, সঞ্জীব মান্ডি, শ্রাবণী মান্ডিরা জানান, নির্ধারিত সময়ে এনুমারেশন ফর্ম জমা দিয়ে সরকারি রিসিভ থাকা সত্ত্বেও খসড়া তালিকায় তাঁদের নামের পাশে লেখা রয়েছে ‘খুঁজে পাওয়া যায়নি’।শ্রাবণী মান্ডির অভিযোগ, “ফর্ম জমা দিয়েছি, প্রমাণ আছে—তবু তালিকায় অনুপস্থিত দেখাচ্ছে।” এই গাফিলতির দায় কার, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। বিএলও দের কাজের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

Read More

বন্ধ অলিপুরদুয়ার জেলার আরও একটি চা বাগান।

বন্ধ অলিপুরদুয়ার জেলার আরও একটি চা বাগান।বড়দিনের পূর্বে বন্ধ অলিপুরদুয়ার জেলার আরও একটি চা বাগান।”সাসপেনশন অফ অপারেশনের” নোটিশ ঝুলিয়ে বুধবার বাগান ছেড়ে চলে গেলেন অলিপুরদুয়ার জেলার ভর্ণবাড়ি চা বাগান কতৃপক্ষ। তাদের কথায়, সামনেই বড়দিন তার পূর্বে বাগান বন্ধ হওয়ায় কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না।বাগান বন্ধ হওয়ায় বাগানের কয়েক হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়েছে বলেও দাবি শ্রমিকদের। যদিও, বাগান বন্ধের পেছেন শ্রমিক আন্দোলনকে দায়ী করেছেন বাগান কতৃপক্ষ। তাদের দেওয়া নোটিস অনুযায়ী,মঙ্গলবার শ্রমিক আন্দোলনের জেরে বাগানের কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

Read More

যুবভারতী পরিদর্শনে সিটের অফিসার

গতকাল সিট গঠন হবার পর আজ নটা ৪৫ নাগাদ যুবভারতী ক্রীড়াঙ্গনে পরিদর্শনে আসেন সিটের তদন্তকারী অফিসার।ছিলেন পীযূষ পান্ডে জাভেদ শামীম মুরলিধর শর্মা তদন্তকারী অফিসার। প্রায় 40 থেকে 45 মিনিট থাকার পর যুবভারতী থেকে বেরিয়ে বিধান নগর কমিশনার অফিসে তারা যান। বিধান নগর পুলিশ কমিশনারেটের অফিসে ১৫ থেকে ২০ মিনিট বৈঠক করেন তারা।

Read More

তৃণমূল সদস্যা বাংলাদেশি, দাবি বিজেপির

তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যা ও তাঁর মা ভারতীয় নাগরিক নন। প্রশাসনের কাছে লিখিত অভিযোগে এমনই দাবি বিজেপির। জামালপুর ১ পঞ্চায়েতের তৃণমূল সদস্যা রূপালি বিশ্বাস ও তাঁর মা দাসী বিশ্বাস ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’। অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই দু’জনেই । অভিযোগের তদন্ত হবে বলে জানান বিডিও (জামালপুর) পার্থসারথি দে।

Read More

হুগলির পোলবা SIR এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার দিনই ২০২৬ এর নির্বাচনের বিজেপির দেওয়াল লিখন শুরু হল।

হুগলির পোলবা SIR এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার দিনই ২০২৬ এর নির্বাচনের বিজেপির দেওয়াল লিখন শুরু হল।

Read More

গভীর সমুদ্রে ডুবে যাওয়া পাঁচজন মৎস্যজীবী নিখোঁজ

উদ্ধার হওয়া ১১ জন মৎস্যজীবী আজ ভোরে নামখানা ঘাটে পৌঁছন। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। ফিরে আসা ১১ মৎস্যজীবীর মধ্যে ট্রলারের মাঝি রাখাল দাসের যখম গুরুতর হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদিকে নিখোঁজদের খোঁজ না মেলায় উৎকণ্ঠা বাড়ছে পরিবারের সদস্যদের মধ্যে।

Read More

বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন চা বাগানে

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন মেরিকো কোম্পানির অন্তর্গত চা বাগানের শ্রমিকরা। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার বান্দাপানি ও তুলসীপাড়া চা বাগানের শ্রমিকরা বীরপাড়া শহরে অবস্থিত অতিরিক্ত শ্রম আধিকারিকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন।

Read More

পাড়ায় সমাধান বেহাল নিকাশি ব্যবস্থা সংস্কারের কাজ

হ্যামিল্টনগঞ্জ সুভাষপল্লী এলাকায় অভিযোগ, এই এলাকার সকল নর্দমা ভরাট হয়ে রয়েছে।বর্তমানে সড়কের সমান উচ্চতায় হয়ে গিয়েছে নর্দমার। সেই নর্দমার জলও রাস্তা চলে আসে। সম্প্রতি পাড়ায় সমাধানে অভিযোগ জানানোর পর এদিন এলাকার নর্দমা পরিষ্কারের কাজ শুরু হয়েছে।

Read More