মেলা দেখে বাড়ি ফেরার সময় গণধর্ষণ।

মেলা দেখে বাড়ি ফেরার সময় আদিবাসী নাবালিকা কে গণধর্ষণ। নাবালিকার সঙ্গে থাকা ছেলে বন্ধু কে গাছে বেঁধে, তার সামনেই গণধর্ষণের অভিযোগ। থানায় অভিযোগ দায়ের। গ্রেফতার অভিযুক্ত ৬ জন। বীরভূমের মল্লারপুরের শিববাড়ি এলাকার ঘটনায় চাঞ্চল্য।

Read More

যুবভারতীতে ঘটন না হওয়াই উচিত ছিল

যুবভারতীতে ঘটন না হওয়াই উচিত ছিলসেদিনকে যুবভারতীতে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা না হওয়াই উচিত ছিল। এটার সঙ্গে ফুটবল প্রেমীদের একটা সেন্টিমেন্ট জড়িত। ম্যানেজমেন্ট ফেলইয়র, সম্পূর্ণ সিস্টেম ফেলইয়র। দর্শকদের সমস্ত টাকা ফেরত দেওয়া উচিত। এই ঘটনার সঙ্গে জড়িত আরো সমস্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করা উচিত।আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার পেছনে আরও অনেকেই জড়িত। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা দরকার। স্টেডিয়াম হলো পাবলিক প্রপার্টি। অফিসাররা তাদের ডিউটিতে ফেলইয়র।

Read More

অশোকনগর ওয়েল ফিল্ড থেকে তেল উত্তোলনে দেরি হচ্ছে কেন? এই নিয়ে সংসদে প্রশ্ন করলেন সাংসদ শমীক ভট্টাচার্য্য

উত্তরে মন্ত্রী জানান ইতিমধ্যেই ১০০০ কোটি বিনিয়োগ হয়েছে আর ONGC র গবেষণা অনুযায়ী এখানে ৪৫০০০ কোটি টাকার তেল উত্তোলন সম্ভব এবং তাতে পশ্চিমবঙ্গ সরকার ৪৫০০ কোটি টাকার লভ্যাংশ পাবে।

Read More

রাজধানীর বায়ুদূষণের মাত্রা পৌঁছালো সর্বোচ্চ সীমায়। AQI lavel সর্বোচ্চ বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে 500 তে (Rohini)।National Air Quality Index এর সূচকেRohini:500Anand vihar : 493Ashok Vihar: 497Bawana:456Chadni chowk: 436

(সকাল 9am index) রাজধানীর বায়ুদূষণের মাত্রা পৌঁছালো সর্বোচ্চ সীমায়। AQI lavel সর্বোচ্চ বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে 500 তে (Rohini)।National Air Quality Index এর সূচকে Rohini:500Anand vihar : 493Ashok Vihar: 497Bawana:456Chadni chowk: 436(সকাল 9am index)

Read More

মেলায় দোলনায় চুল আটকে মৃত্যু

মেলায় চলন্ত দোলনায় চুল আটকে মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রীর। ঘটনাটি সামসেরগঞ্জ থানার ধুলিয়ানের লালপুরে। মৃত ছাত্রীর নাম আসনির খাতুন, বয়স ১২ বছর। তার বাড়ি সামসেরগঞ্জের ধুলিয়ান পুরসভা এলাকার লালপুরেই। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া সামসেরগঞ্জে।

Read More

সদ্যোজাত শিশু উদ্ধার

নদীয়ার শান্তিপুর পৌরসভার কুটির ঘাট এলাকার ঘটনা। দীর্ঘ ১৫ বছর ধরে রাকিবুদ্দিন বিবাহ করেও নিঃসন্তান। সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ রেখে সকলেই পাড়ার রাস্তায়। রাকিব উদ্দিনের বাড়ির সামনে কেঁদে উঠছে ছোট্ট এক দুধের শিশু। পরিবারের সদস্যরা ঘরে ঢোকার সময় লক্ষ্য করেন দরজার বাঁদিকে শীতের পোশাক মোড়ানো কিছু একটা রয়েছে আর সেখান থেকেই কান্নার আওয়াজ আসছে। এরপর সেই শীতের পোশাক খুলে দেখেন এক ছোট্ট শিশু। নিঃসন্তান হওয়ার জ্বালা অন্যদিকে সরলতা বিষয়টি জানান প্রতিবেশীকে।তারা খবর দেন শান্তিপুর থানায়। সেখান থেকে পুলিশ প্রশাসন এসে উদ্ধার করে বাচ্চাটাকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। তবে হাসপাতাল থেকে জানা যায় শিশুটি সম্পূর্ণ সুস্থ কোনো রকম অসুস্থতা তার নেই। শিশু উদ্ধারের ঘটনায় কোনভাবেই নিজেরা আইন হাতে তুলে নেবেন না ওই দম্পতি এবং এলাকাবাসী তাই পুলিশ প্রশাসনের উপরেই ভরসা রেখেছেন।

Read More

বেগুন ক্ষেত নষ্ট করার অভিযোগ

বেগুন ক্ষেত নষ্ট করার অভিযোগ আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম বিধানসভার ২৫৬ বুথের বিজেপি বুথ সভাপতি। দীপক বিশ্বাসের এক বিঘা বেগুন ক্ষেতে দুদিন আগে রাতে কেউ বা কাহারা ঘাসমারা কীটনাশক প্রয়োগ করেছে। এর ফলে তার এক বিঘা বেগুন ক্ষেত আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বিজেপির অভিযোগ তৃণমূলীরা এটা করেছে। যদি ও এই বিষয়ে তৃণমূল আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা জানান তৃণমূল কেউ এর সাথে যুক্ত নয় এটা হয়ত ওদের গোষ্ঠীকোন্দেলের ফল। তিনি আরো জানান পুলিশে অভিযোগ করুক পুলিশ তদন্ত করবে তাহলে আসল সত্য বেরিয়ে আসবে।

Read More

চেয়ারম্যানের নাম করে কোটি টাকার প্রতারণার

হোয়াটসঅ্যাপে পানিহাটি চেয়ারম্যানের ছবি ব্যবহার করে বিভিন্ন কাউন্সিলের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ। অভিযোগ দায়ের খড়দহ থানায়। পানিহাটি পৌরসভার পৌর প্রধান সোমনাথদের অভিযোগ, পানিহাটির কাউন্সিলর ঝর্ণা ব্যানার্জি ও যুলি সরকার পাত্রের কাছ থেকে তার নাম করে পঞ্চাশ হাজার টাকা চাওয়া হয় এবং দেওয়া হয় ব্যাংক ডিটেলস। তারপর এই বিষয়টি কাউন্সিলরদের সন্দেহের তালিকায় আসে। সঙ্গে সঙ্গে তারা ফোন করে জানতে চান পৌর প্রধানের কাছে, আর তারপরেই বড় প্রধান বলেন যে তিনি কোন রকম টাকা চাননি। তাহলে ওই নাম্বারটি ব্যবহার করে বিভিন্ন কাউন্সিলরদের কাছ থেকে বারংবার টাকা চাইছেন মেসেজের মারফত? উঠছে প্রশ্ন। এর আগেও এই ধরনের সাইবার প্রতারণা তার নাম করে করার চেষ্টা করেছিল দুষ্পৃতিরা।

Read More

থার্মাল ড্রোন প্রযুক্তি

হাতি-মানুষের সংঘাত কমাতেরাতের অন্ধকারে হাতিদের গতিবিধি জানতে নতুন পদক্ষেপ নিলো মেদিনীপুর বন বিভাগ। উন্নত পর্যবেক্ষণ এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থার জন্য ‘থার্মাল ড্রোন প্রযুক্তি’ চালু করতে চলেছে মেদিনীপুর বনবিভাগ। ওই ড্রোনের মাধ্যমে কম দৃশ্যমানতা (অন্ধকারে) পরিস্থিতিতে হাতির গতিবিধি ট্র্যাক করা যাবে। যার ফলে গ্রামবাসীদের সময়মত সতর্কতা করা এবং হাতিদের লোকালয়ে প্রবেশ আটকানো যাবে।

Read More

স্কুল পড়ুয়াকে মারধরের অভিযোগ

এক বেসরকারি স্কুল পড়ুয়া প্রায় ৫-৬জন যুবক মিলে মারে। ঘটনটি আসানসোলের কুলটির নিয়ামতপুর মোড়। স্থানীয় টেক্সি চালক এবং দোকানিরা ছুটে গিয়ে স্কুল পড়ুয়া মার থেকে বাঁচায়। যুবক কে ধরার চেষ্টা করে কিন্তু ১জনকে বাদ দিয়ে বাকি সবাই পালিয়ে যায়। স্থানীয়রা কুলটি থানার খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে এসে স্কুল পড়ুয়াকে উদ্ধার করে এবং যুবককে পুলিশ নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যায়।

Read More