প্রেমের প্রস্তাবে শালী রাজি না হওয়ায় ধারালো অস্ত্রের কোপ জামাইবাবুর

প্রেমের প্রস্তাবে শালী রাজি না হওয়ায় ধারালো অস্ত্রের কোপ জামাইবাবুর ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৯ মার্চ:শালীর সঙ্গে প্রেমের সম্পর্ক করতে চাওয়ায় বাঁধা, ঘটনায় শালিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় আহত মহিলাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালি থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকার। আক্রান্ত মহিলার পরিবারের অভিযোগ, কিছু বছর আগে আক্রান্ত মহিলা সরস্বতী বিশ্বাসের স্বামী মারা যান।তারপর থেকে দুই সন্তানকে নিয়ে একাই বসবাস করতেন তিনি। তারপর বেশ কিছু বছর ধরে ওই মহিলার জামাইবাবু মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক করতে চান এবং তাকে বিবাহ করতে বারবার বাধ্য করার চেষ্টা করেন। আক্রান্ত মহিলা রাজি না হওয়ায় তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ কৃষ্ণনগর জলের ট্যাংকি এলাকার বাসিন্দা বিমল বিশ্বাস এর বিরুদ্ধে। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় আহত সরস্বতী বিশ্বাসকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে অভিযুক্ত বিমল বিশ্বাসকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে হাসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুধুই কি প্রনয় ঘটিত সম্পর্ক নাকি এর পেছনে রয়েছে আরও অন্য কোন রহস্য,সমস্তটাই তদন্ত করে দেখা হচ্ছে।যদিও এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও দোষীর দৃষ্টান্তমূলক সাজার দাবি জানিয়েছে আক্রান্ত মহিলার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *