দুর্নীতির অভিযোগের গ্রেপ্তার সিপিআইএম পঞ্চায়েত প্রধান।

দুর্নীতির অভিযোগের গ্রেপ্তার সিপিআইএম পঞ্চায়েত প্রধান। তেহট্টের কানাইনগর গ্রাম পঞ্চায়েত প্রধান টগরি ঘোষকে গ্রেফতার করলো তেহট্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিডিওর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভুয়ো ভাউচার তৈরি করে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ রয়েছে।

Read More

শিয়ালদহ রেলওয়ে স্টেশনের পার্কিং লটে ২০১৪ সালের ২০ মে একটা বড় ট্রলি ব্যাগ আর একটা স্কুল ব্যাগ বেওয়ারিশ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

শিয়ালদহ রেলওয়ে স্টেশনের পার্কিং লটে ২০১৪ সালের ২০ মে একটা বড় ট্রলি ব্যাগ আর একটা স্কুল ব্যাগ বেওয়ারিশ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভিতরে একজন মহিলার খণ্ড করা মৃতদেহ আছে। মৃতদেহটি জয়ন্তী দেবের।পুলিশ, মহিলার স্বামী সুরজিৎ, স্বামীর বান্ধবী ও আর অন্য একজন যুবককে গ্রেপ্তার করে। শিয়ালদহ এডিশনাল ডিস্ট্রিক্ট জজ, ফার্স্ট ট্র্যাক কোর্ট ওই তিনজনকেই ফাঁসির সাজা শোনায়। ওই রায় চ্যালেঞ্জ করে ২০১৯ সালে অভিযুক্তরা হাই কোর্টে আপিল করেন।

Read More

১৬ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওষুধ কোম্পানির।

১৬ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওষুধ কোম্পানির। ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৬ মার্চ:ওষুধ কোম্পানিতে ওষুধ সরবরাহের নাম করে ১৬ কোটি টাকার প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার এক। বারুইপুর থানায় অভিযোগ দায়েরের পরই গ্রেপ্তার নাগেরবাজার এলাকা থেকে তারকনাথ ভট্টাচার্য গত 6 ই মার্চ নাগের বাজার থেকে তাকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ, ধৃতের কাছে থেকে উদ্ধার হয় ১১ লক্ষ টাকার সোনার গহনা,উদ্ধার হয় বিলাশ বহুল একটি গাড়ি, ধৃতকে জিজ্ঞাসাবাদের প্রায় এক কোটি টাকার ওষুধ হদিস পায় পুলিশ,মঙ্গলবার গভীর রাতে মধ্যমগ্রামের একটি ভাড়ায় নেওয়া ঘর থেকে উদ্ধার হয় প্রায় ৩৫ লক্ষ টাকার ওষুধ। পাশাপাশি ধৃতের একাধিক জমির হদিস পেয়েছে পুলিশ। গত তিন বছর ধরে বারইপুরের সস্তা সুন্দর নামে এক কোম্পানিতে ওষুধ সরবরাহের নাম করে প্রতারণার অভিযোগ উঠেছিল এই তারকনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে।

Read More

বাড়ির গাছের নারকেল নিয়ে বচসা, ছেলের হাতে খুন বাবা

বাড়ির গাছের নারকেল নিয়ে বচসা, ছেলের হাতে খুন বাবা. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৪ মার্চ: বাড়ির গাছের নারকেল নিয়ে বচসা, কুমারগ্রাম চা-বাগানে ছেলের হাতে খুন বাবা।বাড়ির নারকেল গাছের নারকেল কোথায় গেল,এই নিয়ে ছেলেকে কয়েকটি কথা শুনিয়েছিলেন বাবা। আর তাতেই ছেলে ক্ষিপ্ত হয়ে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল বাবাকে। মৃতদেহ পুলিশ সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম চা-বাগানের মিশন লাইনে। জানা গিয়েছে, মৃতের নাম মোহন লোহারা, বয়স ৫৮। রবিবার বাড়ির নারকেল গাছে নারকেল দেখতে না পেয়ে মোহন লোহারা ছেলে সাগর লোহারার কাছে জানতে চেয়েছিলেন যে,নারকেল গুলি কোথায় গেল? সারাদিন বাড়িতে থেকেও কেন নারকেল গুলি দেখে রাখতে পারেনি সে?এই নিয়ে ছেলেকে বকা দেন মোহন লোহারা। সেসময় ছেলে সাগর লোহারা বাবা মোহন লোহারার হাতে থাকা কুড়ুল কেড়ে নিয়ে মাথা ও গলায় আঘাত করে।সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মোহন লোহারা।পরে তাঁকে উদ্ধার করে প্রথমে কুমারগ্রাম চা-বাগান হাসপাতালে আনেন তাঁর আত্মীয়রা। সেখান থেকে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মোহন লোহারাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা চা-বাগান জুড়ে। সোমবার কুমারগ্রাম থানার পুলিশ মৃতের বাড়িতে এসে ঘটনার তদন্ত করে।এদিকে, অভিযুক্ত সাগর লোহারা পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার দুপুরে মোহন লোহারার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Read More

ফের বেপোরোয়া সিভিক ভলেন্টিয়ার

ফের বেপোরোয়া সিভিক ভলেন্টিয়ার ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২২ মার্চ:ফের বেপরোয়া সিভিক ভলেন্টিয়ার।লোন সংক্রান্ত বিষয়ে এলাকার মহিলাদের উপর চড়াও হন অন ডিউটি থাকা মদ্যপ সিভিক ভলেন্টিয়ার।সিভিক ভলেন্টিয়ার এর স্ত্রী লোনের নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা করে এলাকার মহিলাদের সাথে।‌প্রতারিত হয়েছে বুঝতে পেরে মহিলারা যখন সেই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে যায় তার স্ত্রীকে জিজ্ঞাসা করার জন্য সেই সময় প্রথমে তার স্ত্রী তাদের উপরে চড়াও হয়।তারপর অন ডিউটি অবস্থায় সিভিক ভলেন্টিয়ার সন্তু দেবনাথ চড়াও হয়ে মহিলাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ।ঘটনায় তিনজন মহিলা আহত হয়েছে।মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয়।ঘটনায় আতঙ্কিত এলাকার মহিলারা অভিযুক্ত সন্ত দেবনাথ এর নামে খরদা থানা ও বারাকপুর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল অভিযুক্ত সন্ত দেবনাথকে গ্রেপ্তার করল খরদহ থানার পুলিশ।

Read More

আদিবাসী পরিবারগুলিতে, বাংলা আবাস যোজনার টাকা ঢুকলেও জমির অভাবে করতে পারছেন না বাড়ি

আদিবাসী পরিবারগুলিতে, বাংলা আবাস যোজনার টাকা ঢুকলেও জমির অভাবে করতে পারছেন না বাড়ি ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২২ মার্চ:বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি ৬০ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকলেও বাড়ি তৈরী করতে পারেনি আদিবাসী পরিবার গুলি, দ্রুত সরকারি জায়গা পাওয়ার জন্য প্রশাসনের দ্বারস্থ পরিবারগুলি। কবে মিলবে অসহায় পরিবার গুলির সরকারি পাট্টার জায়গা? নির্দিষ্টভাবে সঠিক উত্তর নেই কারোর কাছে।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের রসিয়াড়ী গ্রামের ঘটনা।জানায়ায়, দীর্ঘ কয়েক বছর ধরে রাসিয়াড়ি গ্রাম বেশ কিছু আদিবাসী পরিবার বসবাস করে। রোসিয়াড়ি গ্রামে জঙ্গলের ধারে মাটির বাড়ি তৈরী করে বছরের পর বছর ধরে ছেলেমেয়েদের নিয়ে সংসার করছেন এই আদিবাসী পরিবার গুলি।রয়েছে তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রয়েছে তাদের মাটির বাড়িতে বিদ্যুৎ সংযোগ, শুধু নেই নিজস্ব জায়গা ও তার বৈধ কাগজ।তবুও স্থানীয় প্রশাসনের তৎপরতায় আবাস যোজনার তালিকায় নাম উঠায় ইতিমধ্যে ৬ জনের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ৬০ হাজার টাকা ক্রেডিট হয়েছে।এরপরেই দেখা দিল বাড়ি তৈরীতে যতো গণ্ডগোল, কারণ এই পরিবারগুলোর নেই নিজস্ব কোন জায়গা। তাদের এখনো পর্যন্ত সরকারিভাবে মেলেনি কোন পাট্টার জায়গা।তারা এতদিন ধরে যে জায়গায় বসবাস করে আসছে সেই জায়গা বন দপ্তরের।তাই সরকারিভাবে আবাস যোজনা প্রথম কিস্তি টাকা একাউন্টে ঢুকলেও বাড়ি করতে পারছে না পরিবারগুলি। অসহায় পরিবার গুলির প্রশাসনের কাছে কাতর আবেদন দ্রুত তাদের যাতে প্রশাসনের তরফ থেকে জায়গা দেওয়া হয়,এবং যাতে এই পরিবার গুলি সরকারি আবাস যোজনার প্রকল্পের টাকার বাড়ি করতে পারে।স্থানীয় শাসকদলের নেতা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত মানছেন এই পরিবারগুলোর অসহায়তার কথা।তবে এ বিষয়ে ব্লকের বিডিও ও মহকুমা শাসক ক্যামেরার সামনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। এখন দেখার কবে এই পরিবার গুলির স্থায়ী সমাধান হয়, কবে তৈরি হয় বাড়ি?

Read More

পানীহাটিতে স্কুল ছাত্রী অপহরণ

পানীহাটিতে স্কুল ছাত্রী অপহরণ ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২২মার্চ:স্কুল যাবার পথে নিখোঁজ নাবালিকা,পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে ঘোলা থানায়। পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড সারদাপল্লী অঞ্চলের ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ঘটনার বিষয়ে নাবালিকার পরিবার জানান,আজ সকালে স্কুল যাবার মত করেই ড্রেস পরে বেরিয়েছিল নাবালিকা,তারপর তাকে এক বান্ধবী রাস্তায় দেখতে পায়,ওই তাকে শেষ দেখা তারপর সেই নাবালিকা স্কুল অবধি পৌঁছতেই পারেনি। তার আগেই এই অপহরণের ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হয়েছে পরিবারের তরফ থেকে। ঘটনার পরিপ্রেক্ষিতে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে ঘোলা থানায়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।

Read More

পর্যটকদের জন্য উন্মুক্ত হয়ে গেল শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গণ

পর্যটকদের জন্য উন্মুক্ত হয়ে গেল শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গণ ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২১ মার্চ:চার বছর পর শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গণ পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিলেন বিশ্বভারতীর নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষ।২০২০ সাল থেকে বিশ্বভারতী ক্যাম্পাস বন্ধ ছিল। অবশেষে পর্যটক ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলো রবি ঠাকুরের আশ্রম প্রাঙ্গণ। ২০২০ সাল।কোভিড প্রাক্কাল।তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গন সাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।তালা বন্ধ করে দেওয়া হয় কবিগুরুর আশ্রম প্রাঙ্গন। স্বাভাবিকভাবেই পর্যটকরা শান্তিনিকেতনের গৌড় প্রাঙ্গণ, পাঠভবন, ছাতিমতলা, আম্রপুঞ্জ, শান্তিনিকেতন গৃহ, পরিদর্শন করতে পারতেন না। এমত অবস্থায় একরাশ ক্ষোভ নিয়ে ফিরতে হতো পর্যটকদের। বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্বভার গ্রহণ করেন অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। সেদিনই তিনি জানিয়েছিলেন, রবীন্দ্রনাথের আশ্রম প্রাঙ্গণ ও বিশ্বভারতী প্রতিষ্ঠানকে শীর্ষে পৌঁছানো তাঁর মূল লক্ষ্য।শুক্রবার বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ একটি আলোচনা অনুষ্ঠানের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ বলেন, শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ। রবীন্দ্রনাথ ঠাকুরের পুণ্যভূমি। বহু মানুষ রবীন্দ্র অনুরাগী শান্তিনিকেতন বেড়াতে আসেন। দীর্ঘ চার বছর ধরে শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণ তালা বন্ধ ছিল। পর্যটক ও সাধারনের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে।সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে শান্তিনিকেতন রবীন্দ্রনাথের আশ্রম প্রাঙ্গন।বাংলা সাহিত্যে যে মানুষটির অবদান অনস্বীকার্য। তিনি বাঙালির আবেগ। বাঙালির মননে, হৃদয়ে সেই সমস্ত বাঙালি পর্যটকরা শান্তিনিকেতনে বেড়াতে আসেন। এতদিন যাবৎ শান্তিনিকেতন থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছিল। বিশেষ করে শান্তিনিকেতনের দর্শনীয় স্থানগুলি দেখতে না পেরে। খুব স্বাভাবিকভাবেই রবীন্দ্র ঐতিহ্য অঞ্চল ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। উপাচার্যের এই সিদ্ধান্তে খুশি পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই।

Read More

জলের দাবিতে রাস্তার কাজ আটকে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর

জলের দাবিতে রাস্তার কাজ আটকে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২১ মার্চ:মন্ত্রীর গড়ে সদর এলাকাতেই জল নিয়ে হাহাকার। গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই তীব্র জলসংকট। তারপরেও এখনো বাড়ি বাড়ি হয়নি পিএইচইর পাইপলাইন সংযোগের কাজ। তাই এবার জলের দাবিতে রাস্তায় নামলেন মহিলারা। সকাল সকাল হাসপাতালগামি রাস্তার কাজ আটকে জলের দাবিতে পথে বসে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ। বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীকেও।বিক্ষোভ সামাল দিতে এলে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও। যদিও মন্ত্রীর দাবি দ্রুত জলসংযোগ হয়ে যাবে বাড়ি বাড়ি। অন্যদিকে বিজেপির অভিযোগ সদর এলাকাতে তাদের ভোট বেশি থাকায় জল থেকে মানুষকে বঞ্চিত করছে তৃণমূল।সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের এলাকা।কিন্তু ওই বিধানসভার অন্যান্য এলাকাতে বাড়ি বাড়ি পিএইচইর জল পৌছে গেলেও। সদর এলাকাতেই এখনো হয়নি জল সংযোগের কাজ।এদিকে গ্রীষ্ম আসার আগেই এলাকাতে জলসংকট দেখা গেছে। জলের জন্য ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে। তাই এদিন হরিশ্চন্দ্রপুর মারওয়ারি পাড়ায় হাসপাতালগামী রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। পথে বসে পড়ে এলাকার মহিলারা। রাস্তা সংস্কারের কাজ আটকে দেওয়া হয়। মহিলাদের দাবি আগে জল তারপর রাস্তা।প্রায় তিন ঘণ্টা চলে এই বিক্ষোভ। বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকেও।পরবর্তীতে পিএইচইর ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে পুলিশ এলে আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী।যদিও প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের দাবি, জল নিয়ে কোন সমস্যা হবে না। দ্রুত বাড়ি বাড়ি সেখানে জল পৌছে যাবে। কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন নির্বাচনে দেখা গেছে সদর এলাকাতে লিড পেয়েছে বিজেপি। সেই কারণে জল থেকে বঞ্চিত রাখা হচ্ছে। এমনটাই বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতৃত্বের।

Read More