ভেজাল গুড়ের দাপটে স্বাদ হারাচ্ছে নলেন গুড়শীত পড়তেই চাহিদা বারে খেজুরের নলেন গুড়ের ।

ভেজাল গুড়ের দাপটে স্বাদ হারাচ্ছে নলেন গুড়শীত পড়তেই চাহিদা বারে খেজুরের নলেন গুড়ের । গ্রামে গঞ্জে এখনো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে খেজুর রসের নলেন গুড় । যদিও আগে যেভাবে নোলেন গুড়ের চাহিদা বৃদ্ধি পাচ্ছিল। সেখানে এখন অনেকটাই ধাক্কা খাচ্ছে এই নলেন গুড় । বর্ষা বিদায় নেবার পর থেকেই শুরু হয়ে যায় শিউলিদের খেজুর গাছ ঝোড়ার কাজ । তারপর একটি গাছ থেকে সপ্তাহে দুদিন খুব বেশি হলে তিন দিন শিউলিরা গাছ কেটে রস বের করে থাকেন । গাছ ঝোড়া থেকে রস বের করে জ্বালানি দিয়ে যা পরিশ্রম হয় তাতে খুব একটা লাভের মুখ দেখতে পান না শিউলিরা । সেই জন্য নতুন প্রজন্ম আর এই খেজুর গুড়ের কাজে নিজেদেরকে নিয়োজিত করছে না । ভেজাল গুড় । আর এই ভেজাল গুড়ের দাপটে নলেন গুড়ের শিউলিরা লসের মুখে পড়ছেন সর্বত্রই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *