স্কুল চলাকালীন স্টাফ রুমের মধ্যে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি দিলেন এক মদ্যপ যুবক। ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার অন্তর্গত মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠে। স্কুলের শিক্ষকরা জানান বুধবার দুপুর তিনটে নাগাদ হঠাৎ করে স্কুল চলাকালীন স্টাফ রুমের মধ্যে ঢুকে পড়ে এক মদ্যপ যুবক এবং শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি দিতে থাকে। শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন স্কুলের মধ্যে প্রধান শিক্ষক থাকলেও সেই মুহূর্তে কোনো পদক্ষেপ নেননি কেন?
স্টাফ রুমের মধ্যে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের প্রাণনাশের হুমকি

