জগদ্দলে পিটিয়ে খুনের ঘটনা, অবশেষে তৃণমূল কাউন্সিলরের পুত্র গ্রেপ্তার

জগদ্দলের মেঘনা মোড়ে লোহা চুরির সন্দেহে এক যুবকে পিটিয়ে খুন করা হয়। খুনের ঘটনায় নাম জড়ায় ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংহের পুত্র নমিতের। পুলিশ আগেই ওই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করলেও নমিত ছিল অধরা। এইবার আর শেষ রক্ষা হলনা। অবশেষে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার নমিত সিং। জগদ্দলের মেঘনা মোড়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বাড়ি লাগোয়া একটি দোকান থেকে লোহা চুরির ঘটনা ঘটে। অভিযোগ চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারে দুষ্কৃতীরা। সরস্বতী পুজোর দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় দুষ্কৃতীদের মারে ঘটনা স্থলে মৃত্যু হয় যুবকের। মৃত যুবকের নাম মহঃ ইস্তেহাক আহমেদ। তার বাড়ি গারুলিয়ায়। অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের পুত্র নমিত খুনের ঘটনার নেপথ্যে জড়িত। যুবক খুনের ঘটনায় প্রথমে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। তবে বেশ কয়েকদিন নমিত অধরা ছিল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। প্রাক্তন বিজেপি সাংসদের দাবি, নমিত নিজ বাড়িতেই আছে। পুলিশ তাঁকে আড়াল করছে। কিন্তু ঘটনার পরেই তীব্র নিন্দা করেছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। পাশাপাশি সাংসদ জানানা, ‘কাউকে রেয়াত করা হবে না।ব্যারাকপুরে অপরাধ এবং অপরাধীদের কোনও জায়গা নেই।’ বর্তমানে অভিযুক্ত নমিত সিংকে ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসাররা জিজ্ঞাসাবাদ করছে। নমিত সিং এর বাড়ি থেকে ফরেনসিক অফিসাররা ৬টি লাঠি এবং একটি টুপি উদ্ধার করেছে।আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *