বাদুড়িয়ার যদুরহাটি আদর্শ বিদ্যাপীঠের ছাত্র সোহেল মন্ডল। বর্তমানে ওই পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে । সোহেল মন্ডলের বাবা তৃণমূলের পঞ্চায়েত মেম্বার।গতকাল রাতে সোহেল মন্ডল প্রতিবেশী আইএসএফ নেতা হাসানুর সরকার এর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সেই সময় সোহেল মন্ডলের বাবা জামিরুল মন্ডল কে নিয়ে কটুক্তি করে আইএসএফ নেতা হাসানুর সরকার । তৎক্ষণাৎ সোহেল মন্ডল তার প্রতিবাদ করে। তখনই সোহেল মন্ডলকে জোর করে ধরে হাঁসানুর সরকার তার নিজের বাড়ির ভেতরে নিয়ে যায়। ঘরে আটকে এলোপাতাড়ি মারধর করে। চিৎকার চেঁচামেচিতে এলাকার লোক ছুটে এসে সোহেলকে উদ্ধার করে। এরপর অসুস্থ সোহেল মন্ডলকে নিয়ে তার বাবা বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সকালে তার পরীক্ষার। নির্ধারিত সময়ে পরীক্ষায় বসতে সমস্যা না হয়, তাই ৬ ঘন্টা ভর্তি থাকার পর ভোররাতে তার পরিবার তাকে ছুটি করে বাড়িতে নিয়ে যায়। আক্রান্ত ছাত্রের বাবা জামিরুল মন্ডলের দাবী, গত পঞ্চায়েত নির্বাচনে ISF প্রতীকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। জয়ী হবার পর তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। সেই রাগেই তার ছেলেকে মারধর করেছে আইএসএফ নেতা।ISF নেতার বিরুদ্ধে মারধর করার অভিযোগে থানায় অভিযোগ করেছে পরিবার। ঘটনার পরপরই ISF এর পক্ষ থেকে নিন্দা করা হয়েছে। পাশাপাশি আইএসএফের তরফে স্পষ্ট বক্তব্য, একজন মাধ্যমিক পরীক্ষার্থীকে কখনোই মারা উচিত নয়। এটা তার ভবিষ্যতের ব্যাপার। যে মেরেছে সে যে দলই করুক প্রশাসন যেন তার উপযুক্ত শাস্তি দেয়। ইতিমধ্যেই অভিযুক্ত ISF নেতা হাসানুর সরকাকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজ করছে বাদুড়িয়া থানার পুলিশ। খানিক সুস্থ দেখে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসেছে পরিবার। মাধ্যমিক পরীক্ষা কতটা নির্বিঘ্নে দিতে পারবে দুশ্চিন্তায় দুচোখে ঘুম নেই পরিবারের।
আক্রান্ত মাধ্যমিক পড়ুয়া! অভিযুক্ত ISF নেতা পলাতক

