বৃদ্ধের মৃত্যুতে চিড়িয়া মোড়ে বিজেপির অবরোধ গতকাল ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ৮১ ঊর্ধ্ব এক বৃদ্ধকে লাথি মারেন। এরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বৃদ্ধের মৃত্যুর অভিযোগে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম। খবর প্রকাশ্যে আসতেই অভিযুক্ত কাউন্সিলর কে সাসপেন্ড করেছে তৃণমূল। এইবার বৃদ্ধ মৃত্যুর প্রতিবাদে পথে নামল বিজেপি। প্রতিবাদ কর্মসূচি থেকে অভিযুক্ত কাউন্সিলরের ফাঁসির দাবি উঠলো। প্রসঙ্গত, বেআইনি নির্মাণ ঘিরে রবিবার স্থানীয় তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন তুলসী অধিকারী। মেজাজ হারিয়ে ৮১ উর্দ্ধ বৃদ্ধকে লাথি মারেন কাউন্সিলর। সজোরে লাথি আঘাতে অসুস্থ হয়ে মৃত্যু হয় বৃদ্ধের। রবিবার সন্ধ্যায় অভিযুক্ত কাউন্সিলর কে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। যদিও এখানেই ঘটনার অব্যাহতি হয়নি। বৃদ্ধের মৃত্যুতে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। ঘটনার প্রতিবাদে আজ সকালে চিড়িয়া মোড়ে শাস্তির পথ অবরোধ করে বিজেপি। বিজেপির বিক্ষোভে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং সহ ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্ত এছাড়াও একাধিক বিজেপি নেতৃত্ব। অবরোধ চলাকালীন অভিযুক্ত কাউন্সিলরের ফাঁসির দাবিতে বিজেপির পক্ষ থেকে স্লোগান ওঠে। বিটি রোডে অবরোধ পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করেছে ব্যারাকপুর থানার পুলিশ। তাকে ব্যারাকপুর আদালতে তোলার আগে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে দাবি ওঠে, অমানবিক ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি স্বরূপ রবীন্দ্রনাথ ভট্টাচার্য কে ফাঁসি দিতে হবে।
কাউন্সিলরের ফাঁসির দাবি!

