ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধার থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৩০ মার্চ:ঘোলা থানার অন্তর্গত মহিষপোতা এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ে খেবলি বিলের ধার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়।।সকালে রাস্তায় লোকজন হাঁটাচলা করার সময় এই মৃতদেহ দেখতে পায়। এখনও অব্দি মৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।মৃত ব্যক্তির কপালে আঘাতে চিহ্ন রয়েছে।।বাইরে থেকে মেরে এখানে কেউ বা কারা ফেলে রেখে গিয়েছে কিনা।এলাকার সিসিটিভি দেখে ঘটনা তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।
ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধার থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

