বেলডাঙায় অশান্তির তদন্তে NIA, হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনা। কলকাতা হাইকোর্টের নির্দেশে NIA তদন্ত। NIA তদন্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে দারস্ত হয় রাজ্য। রাজ্যের করা মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মামলা কলকাতা হাইকোর্টেই ফেরাল দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত ২০ জানুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানোর পাশাপাশি কেন্দ্র চাইলে এনয়াইএ কে তদন্তভার দিতে পারে বলে নির্দেশে জানিয়েছিল। ২৮শে জানুয়ারি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক বেলডাঙায় এনয়াইএকে এফয়াইয়ার দায়ের করতে তদন্তের নির্দেশ দেয়। পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশের পাশাপাশি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক এনয়াইকে যে তদন্তের দায়িত্ব দিয়েছিল সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের নির্দেশ। NIAকে পরবর্তী শুনানিতে হাইকোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট দিতে হবে। এই মামলায় ইউএপিএ ধারায় তদন্তের প্রয়োজন আদৌ আছে কিনা হাইকোর্ট রিপোর্ট খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেবে। রাজ্য কেন্দ্রের এনয়াইএ তদন্তের নির্দেশের বিরুদ্ধে যে আপিল করেছে শীর্ষ আদালতে সেই মামলারও শুনানি করবে কলকাতা হাইকোর্ট।
বেলডাঙায় অশান্তির তদন্তে NIA

