মোদি-অমিত শাহকে এক যোগে নিশানা! কল্যাণের মন্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর অমিত শাহর মাথায় সবুজ আবির মাখানোর ইচ্ছাপ্রকাশ করে বিতর্কে জড়িয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে বিজেপি। তার রেশ কাটতে না কাটতে ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল বিতর্কিত মন্তব্য। তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। এই বিতর্কের আবহে সাংসদ নিজে তৈরি করেছে। বলা ভালো এখনও পর্যন্ত বিতর্কের আবহ জারি রেখেছেন। গতকাল রাতে বাঁকুড়ার বড়জোড়ায় তৃনমূলের কর্মী সভায় উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই সভাতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে কড়া ভাষায় আক্রমণ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। পাশাপাশি অমিত শাহকে কটাক্ষ করেছেন তিনি। সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ ব্যানার্জী দাবি করেন, ‘মোদী ও অমিত শাহকে কয়েদখানার টয়লেটের সামনে লাইনে দাঁড় করানো হবে।’ পাশাপাশি কল্যাণের আরও দাবি, বাঙালিকে ঘাঁটাতে এসেছে মোদি, অমিত শাহ, যোগী সহ অবাঙালিরা। এমন ঘেঁটে দেবো যেন এ রাজ্যে তারা আর ঢুকতে না পারে। ২০২৬ এর নির্বাচনে এমন ঘাঁটতে হবে যাতে বিজেপির প্রার্থীরা আগামী ৩ বছর ঘুমাতে না পারে। ঘুমে স্বপ্নের মধ্যে তৃনমূলের নাম শুনে চমকে চমকে ওঠে।’ এর পরেই তুমুল বিতর্কের ঝড় বয়ে চলেছে রাজনৈতিক মহলে। এমনিতেই নির্বাচনী আবহে বঙ্গের হাওয়া গরম। তার মধ্যে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির বিজেপি কে করা একের পর এক কটাক্ষ রাজনৈতিক মহলে পারদ কয়েক ধাপ আরও বাড়িয়ে দিল দাবি বিশেষজ্ঞ মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *