এনএসজি পোশাকে ভোট প্রচার! বিজেপি প্রার্থীর আচরণে সমালোচনার ঝড়এনএসজি পোশাক পরে নির্বাচনী প্রচারে নামায় বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। প্রাক্তন এনএসজি কমান্ডো দাবি করে তিনি বিভিন্ন এলাকায় প্রচারে বেরোচ্ছেন বলেই অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, সেনাবাহিনীর পোশাক ব্যবহার করে ভোট প্রচার কি আদৌ গ্রহণযোগ্য? তৃণমূল প্রার্থী শীর্ষান্য বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কড়া ভাষায় সমালোচনা করে বলেন, “দেশের মানুষ সেনাবাহিনীকে গভীর শ্রদ্ধা করে। সেখানে নির্বাচনী স্বার্থে এই ধরনের পোশাক ব্যবহার করা অনুচিত।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হবে।প্রসঙ্গত অভিযোগ আরও গুরুতর হয়েছে প্রচারের সময় দীপাঞ্জন চক্রবর্তী নিজেকে প্রাক্তন RAW এজেন্ট বলেও পরিচয় দিচ্ছেন। পাশাপাশি তিনি দাবি করছেন, কর্মজীবনে পঞ্চাশটির বেশি এনকাউন্টার করেছেন। এই বক্তব্য ঘিরেও প্রশ্ন উঠেছে। একজন গোয়েন্দা সংস্থার সদস্য কি প্রকাশ্যে এভাবে নিজের পরিচয় ও কাজের বিবরণ দিতে পারেন? তৃণমূলের দাবি, এটি সার্ভিস সিক্রেসি অ্যাক্টের পরিপন্থী। শীর্ষান্য বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “সরকারি নিরপেক্ষ সংস্থাগুলিকে যেমন ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে, এবার সেনাবাহিনীকেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে।” ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ করে কিনা এই নিয়ে জোড় জল্পনা তৈরি হয়েছে।
এনএসজি পোশাকে ভোট প্রচার!

