বিজেপির প্রচারে রণক্ষেত্র ইন্দাসে নিরাপত্তায় জোড়!বিজেপির প্রচারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল বেহার গ্রাম, মাথা ফেটেছিল এক শিশু কন্যার। এবার সেই গ্রামেই পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক এবং বাহিনীর রুটমার্চ, পুলিশ আধিকারিকরা কথা বললেন গ্রামবাসী দের সঙ্গে। আহত শিশুর খোঁজ নিলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং বিষ্ণুপুরের SDPO, তবে এখনো আতঙ্ক কমেনি আহত শিশু কন্যার এবং তার পরিবারের। গত সোমবার বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার বেহার গ্রামে বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারার প্রচার কে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল এলাকা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো পুলিশ এবং বাহিনীর জওয়ানদের বেগ পেতে হয়েছিল। ঘটনায় এক শিশু কন্যার মাথা ফাটার ঘটনা সহ দু পক্ষের আহত হয়েছিল বেশ কয়েকজন। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ হয়েছিল থানায়। গ্রেপ্তার হয়েছে ৪ বিজেপি নেতাকর্মী। এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় বাঁকুড়া জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বাহিনীর জওয়ানদের নিয়ে এলাকায় রুটমার্চ করলেন রাজ্য পুলিশ। পুলিশ আধিকারিকরা কথা বললেন এলাকার মানুষদের সঙ্গে। আর কোন সমস্যা রয়েছে কিনা বিষয় খতিয়ে দেখলেন। রুটমার্চের মধ্যেই আহত শিশুর শারীরিক অবস্থার খোঁজ নিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আহত শিশু কন্যার মায়ের দাবি, ওই ঘটনার পর থেকে এখনো ওই শিশু কন্যা সহ তার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। আজ বাড়িতে পুলিশ প্রশাসন আশায় একটু হলেও স্বস্তি। সব মিলিয়ে অবাধ এবং শান্তিপূর্ণভাবে এবারের নির্বাচন সম্পূর্ণ করাই নির্বাচন কমিশনারের মূল লক্ষ্য। তাই ভোটের আগে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে নির্বাচন কমিশন।

