অবৈধ বালি বোঝাই নৌকা উল্টে দুই শ্রমিকের মৃত্যু

বালি বোঝাই নৌকা। মাঝ নদীতে উল্টে বড়সড়ো বিপত্ত। নৌকার মধ্যে থাকা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। উল্টে যাওয়া নৌকার পাটাতন কেটে একটি মৃতদেহ উদ্ধার করে শাঁখাইয়ের বাসিন্দারা। কেতুগ্রাম থানার শাঁখাই গ্রামের পোস্ট অফিসের কাছাকাছি জায়গায় বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনা ঘটলেও নৌকা ভেসে নদীয়ার কালীগঞ্জ থানা এলাকায় চলে যায়। মৃতদের পরিচয় জানা যায়নি। দেহ দুটিউদ্ধার করে পুলিশ কেতুগ্রাম থানায় নিয়ে গিয়েছে। চোরাই বালি বোঝায় নৌকা নিয়ে ভোর রাতে ভাগীরথী নদী দিয়ে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। স্থানীয়দের দাবি শাঁখাইয়ের পোস্ট অফিস ঘাটের নৌকাটি চরে ধাক্কা লেগেযায়। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানা এলাকার নৌকা বলে জানা গেছে।রাতের অন্ধকারে কাটোয়ার কাছে অজয় নদী থেকে বালি তুলে মুর্শিদাবাদের দিকে যাওয়ার পথেই এই দুর্ঘটনা বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। প্রাথমিক অনুমান বৃহস্পতিবার ভোরে বালি বোঝায় নৌকাটি নদীর চরে ধাক্কা লেগে উল্টে যায়।কেতুগ্রাম থানার পুলিশ নদীতে তল্লাশি চালিয়ে দুজনের দেহ উদ্ধার করেছে।মাস খানেক আগেও কেতুগ্রামের মৌগ্রামের কাছেও বালি বোঝাই নৌকা নিয়ে যাওয়ার পথে মাঝ নদীতে নৌকা উল্টে এই ধরনের বিপত্তি ঘটেছিল। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন প্রশাসনের নজর এড়িয়ে বালি বোঝাই নৌকো কিভাবে মাছ দিয়ে চলাচল করছে বড় প্রশ্ন থেকে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *