২০০ টোটোতে শোভাযাত্রা! বিজেপির প্রচারে ঝড়
ভোটের মুখে শান্তিপুরে রেকর্ড শোভাযাত্রা। প্রায় ২০০ টোটো এবং শতাধিক বাইক মিছিল বিজেপি প্রার্থীর।শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী স্বপন দাসের প্রচারে এলেন জেলার সভাপতি অপর্ণা নন্দী। শতাধিক বাইক এবং প্রায় দুই শতাধিক টোটো তে করে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সমগ্র শান্তিপুর পরিক্রমা করে পথের দু’পাশে কাতারে কাতারে মানুষ প্রার্থীকে অভিনন্দন জানায়। কর্মী সমর্থকদের মতে শান্তিপুরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী আসার কারণে প্রশাসনিক অতি সক্রিয়তায় তাদের নমিনেশন পর্ব হয়েছিল। আর সেই উচ্ছাস এর প্রতিফলন হল আজ। বিপুল সংখ্যক টোটোর অংশগ্রহণ প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব কে প্রশ্ন করলে তারা জানান রাজ্য সরকারের মতন লাইসেন্সের নামে তাদের কাছ থেকে পরিশ্রমের টাকা নেওয়া নয় বিজেপি তাদের উপযুক্ত পারিশ্রমিক দেয় আর তাতেই প্রমাণ হয় আগামীতে ক্ষমতায় এসে তারা সুরক্ষায় থাকবে। প্রার্থী স্বপন দাস জানান, জয় সুনিশ্চিত। শুধু সময়ের অপেক্ষা বিপক্ষদের কে তৃতীয় চতুর্থ পঞ্চম হবে তা নিয়ে নিজেদের মধ্যে লড়াই করছে। জেলা নেত্রী অপর্ণা নন্দী জানান, ‘মুখ্যমন্ত্রী এসে শান্তিপুরের মানুষের অত্যন্ত প্রয়োজনীয় ব্রিজ নিয়ে মিথ্যাচার করেছেন।আর তারই জবাব দেবেন উপযুক্ত সময়ে। কেন্দ্রের বিভিন্ন উন্নয়নের টাকা দুর্নীতি করেছে এই রাজ্য সরকার। তাই সরকার বদল হলেই গড়ে উঠবে আবারও নতুন সোনার বাংলা।

