বহু পুরনো কংগ্রেসের পার্টি অফিস ১৫ বছর পর পুনরুদ্ধার কংগ্রেসের

বহু পুরনো কংগ্রেসের পার্টি অফিস ১৫ বছরে দখল ছিল তৃণমূলের। আজ একদিকে বিজেপির শপথ গ্রহণ। অন্যদিকে নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের বহু পুরনো পার্টি অফিস ১৫ বছর তৃণমূলের দখলে থাকার পর আজ পুনরুদ্ধার করল কংগ্রেস। জাতীয় কংগ্রেসের পরাজয়ী প্রার্থী আব্দুল ইসহাক গাজী বলেন, এখানে ভোটের আগে আমরা মিটিং করে গেছি কিন্তু সেই সময় মানুষ বার হতে পারেনি, বলতে পারব না কি জন্য বার হয়নি। তবে আজ সেই জায়গায় দাঁড়িয়ে এই সাকচুড়া বাজারে তৃণমূলের দখলে থাকা পার্টি অফিস আজ আমরা কংগ্রেসের পক্ষ থেকে আজ এই কংগ্রেসের পার্টি অফিস পুনরুদ্ধার করলাম। সাধারণ মানুষ কে এই বার্তা দেবো, একে একে সবাই আবার কংগ্রেসে ফিরে আসবেন আজ তার প্রতিচ্ছবি দেখা গেল এই কংগ্রেসের পার্টি অফিসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *