মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিনই সাত সকালে এক বিজেপি কর্মীর রহস্য মৃত্যু ঘিরে শোরগোল পড়েছে পুরুলিয়ায় ।

আজ সকালে পুরুলিয়া মফস্বল থানার কানালি গ্রামের অদূরে ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার করে পুলিশ । মৃত ব্যক্তির নাম হাবুলাল গোপ (৪৫) । বাড়ি পুরুলিয়ার আড়ষা থানার বেলডি গ্রামে । গ্রামেরই বিজেপির বুথ সভাপতি প্রমুখ ছিলেন বলে দাবি পরিবারের সদস্য এবং জেলা বিজেপি নেতৃত্বের ।

জানা যায়, গতকাল বিকেলে ভাগ্নের সঙ্গে কানালি গ্রামে বিয়ে বাড়ি গিয়েছিলেন হাবুলাল গোপ । তারপর তিনি নিখোঁজ হয়ে যান । আজ সকালে কানালি গ্রামের অদূরে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় । খবর পেয়ে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ হয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় । খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় মৃতের পরিবারের সদস্যরা এবং জেলা বিজেপি নেতৃত্বরা।

মৃতের পরিবারের দাবি, হাবুলাল গোপ এলাকায় সক্রিয় বিজেপি কর্মী ছিলেন । তাঁকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্য এবং পুরুলিয়া জেলা বিজেপি যুব নেতৃত্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *