অবশেষে বিপদজনক ভাঙ্গা ঝুলে থাকা ব্রিজ সংস্কার হল মাটি দিয়ে. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৩ এপ্রিল: বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী গ্রাম পাশ দিয়ে বয়ে গেছে বিড়াই নদী। এই নদীর বন্যার জলে বিড়াই নদীর উপরে থাকা কংক্রিটের ব্রিজ ভেঙে পড়েছিল। এতদিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় ছিল ব্রিজ আর তার মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো সাধারণ মানুষকে। একাধিকবার প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শনে গিয়েছেন সেই ব্রিজে। প্রায় দু বছর হতে চলল এখনো মেরামত করা সম্ভব হয়নি। অবশেষে সুভাষপল্লী গ্রামের পাশেই ঐতিহাসিক ষড়েশ্বরের গাজন শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই এই ব্রিজ দিয়ে বছরের অন্যান্য সময় যত সংখ্যক মানুষ পারাপার করত তার চেয়ে প্রায় পাঁচ গুণ মানুষের যাতায়াত বেড়েছে এই ব্রিজের ওপর দিয়ে। ঝুলন্ত এই ব্রিজ দিয়ে মোটরসাইকেল ও টোটো পারাপার করা সম্ভব হতো জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু কোন চার চাকা বা অ্যাম্বুলেন্স পার করা যেত না। এবার মাটি বাস খোঁটা দিয়ে কংক্রিটের এই ব্রিজ সংস্কার করা হয়েছে । চরম সমস্যায় রয়েছে এলাকর মানুষ । এলাকার মানুষ রীতিমত আতঙ্কিত। এই ব্রীজটার উপরেই নির্ভর করে রয়েছে তিন থেকে চারটি গ্রামের মানুষের। কৃষি প্রধান এলাকার মানুষজনের কৃষিজাত পণ্য নিয়ে যেতে হয় ঘুর পথে ফলে চরম সমস্যায় রয়েছে এলাকার কৃষকরা। পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ করলে তিনি সাফাই দিয়ে জিনিসটা এড়িয়ে যায়।
অবশেষে বিপদজনক ভাঙ্গা ঝুলে থাকা ব্রিজ সংস্কার হল মাটি দিয়ে

