রাতে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৩ এপ্রিল:পানিহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ত্রাণনাথ বাবুর ঘাটে রাতে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই যুবক। ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি অভিযান।স্থানীয় মানুষেরা জানিয়েছেন, রাত দুটোর সময় পাঁচ জন আসে এই গঙ্গার ঘাটে, তার মধ্যে হঠাৎই দুজন যুবক স্নান করতে নামে গঙ্গায়, স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে যায় তারা।তলিয়ে যাবার পর বাকি বন্ধুদের চিৎকার শুনে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় খড়দা থানার পুলিশকে।সকালবেলা পুলিশ এসে ডুবুরি নামিয়ে একজনের দেহ উদ্ধার করে,তবে এখনো অধরা রয়ে যায় অপর একজনের দেহ, তার জন্যই গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
রাতে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

